বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:৪০
শিরোনামঃ
ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত

নোয়াখালীতে ৬০টি পাসপোর্টসহ ১৭ দালাল গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২৮, ২০২৩, ৮:২৪ অপরাহ্ণ
  • ১৪১ ০৯ বার দেখা হয়েছে

নোয়াখালীতে ৬০টি পাসপোর্টসহ ১৭ দালাল গ্রেফতার

মুজাহিদুল ইসলাম সোহেল
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে ৬০টি পাসপোর্টসহ ১৭ জন দালালকে গ্রেফতার করেছে র‍্যাব।
রোববার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান। এর আগে, একই দিন সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার সদর ও বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য, ফারুক আহম্মদ (৩৩), আসাদুজ্জামান রুবেল (৩৬), হোসাইন হাবিব রুবায়েত (২৩), মো. মহিন উদ্দিন হৃদয় (৩৭), ফারুক (৩৩), আনোয়ার (৩৩), শাহাদাত হোসেন শাকিল (২২), সালাউদ্দিন (৩৮), আবদুর রহিম রাসেল (২৯), মোবারক হোসেন (২৩), পারভেজ হোসেন (২৮), রেদওয়ান (২৮), হাসানুজ্জামান হাসান (৩৮), আবু নোমান (৩২), নাসির উদ্দিন (২২), আমির হোসেন সজিব (২১) ও ওমর ফারুক (২১)।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গ্রেফতারকৃতরা পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য। তারা পরস্পর যোগসাজশে সাধারণ মানুষের থেকে পাসপোর্ট বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। সুধারাম ও বেগমগঞ্জ থানার আঞ্চলিক পাসপোর্ট এলাকায় তারা সিন্ডিকেট তৈরী করে এ কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের সিন্ডিকেট ছাড়া পাসপোর্ট তৈরী করতে গেলে সাধারণ মানুষকে বিভিন্ন সমস্যায় পড়তে হয়। আসামিদের বিরুদ্ধে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell