বৃহস্পতিবার ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৩৯
শিরোনামঃ
জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইঁদুর মারার বিষ খেয়ে বিএনপি নেতার মৃত্যু 

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১২, ২০২৩, ৯:৩৭ অপরাহ্ণ
  • ১৬৪ ০৯ বার দেখা হয়েছে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইঁদুর মারার বিষ খেয়ে বিএনপি নেতার মৃত্যু

 নোয়াখালী প্রতিনিধি :মুজাহিদুল ইসলাম সোহেল
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইঁদুর নিধনের বিষপান করে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
মৃত আবদুল ওয়াদুদ সবুজ (৫৩) উপজেলার বসুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডেল মৃত মোস্তফার ছেলে এবং পৌর বিএনপির সহসভাপতি ছিলেন।
সোমবার (১০ জুলাই) সোমবার রাত ৯টার দিকে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে, একই দিন দুপুরের দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে বিএনপি নেতা সবুজ রোববার ৯ জুলাই রাতের দিকে পরিবারের সদস্যদের অজান্তে ইঁদুর মারার বিষপান করেন। পরে সোমবার বেলা পৌনে ১১টার দিকে পরিবারের সদস্যরা বিষয়টি আাঁচ করতে পেরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে দুপুরের দিকে তার মৃত্যু হয়।
নিহতের ছোট ভাই বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন বলেন, কেউ যদি বলেও ভাইয়া বিষপান করেছে আমার বিশ্বাস হয়না। তিনি কেন বিষপান করবেন।
কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  উপ-সহকারী মেডিকেল অফিসার ডা. আবু নাছের বলেন, সবুজকে গুরুত্বর অসুস্থ অবস্থায় সোমবার বেলা পৌনে ১১টার দিকে তার স্বজনেরা হাসপাতালে নিয়ে আসে । সে তখন অনেক শর্কে ছিল।  সে নিজেই আমাকে জানিয়েছে রোববার রাতে সে ইঁদুর মারার বিষ সেবন করে।  পরে তাকে উন্নত চিকিৎসার জন্য  ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন,এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell