বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:৪৬
শিরোনামঃ
উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক

নোয়াখালীর চাটখিল খাল থেকে চাইনিজ রাইফেলের ৬১২ গুলি উদ্ধার।

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ৯, ২০২৪, ১:২০ পূর্বাহ্ণ
  • ১৫১ ০৯ বার দেখা হয়েছে

 

নোয়াখালীর চাটখিল খাল থেকে চাইনিজ রাইফেলের ৬১২ গুলি উদ্ধার।

 

নোয়াখালী প্রতিনিধি।। নোয়াখালীর চাটখিলে খাল থেকে চাইনিজ রাইফেলের ৬১২ গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার গুলিগুলো ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া পুলিশের ব্যবহৃত অস্ত্রের। রোববার (৮ ডিসেম্বর) চাটখিল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দশানী টবগা গ্রামের খামার বাড়ি সংলগ্ন খাল থেকে গুলিগুলো উদ্ধার করা হয়। গুলির সঙ্গে একটি চায়না রাইফেলের ম্যাগাজিন, পুলিশের ওয়াকিটকি সেটের একটি ব্যাটারি ও বুলেটের একটি খালি বক্স উদ্ধারও উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে স্থানীয় কিশোর জিসান (১৪) বুলেটগুলো দেখে একটি বাড়িতে নিয়ে যায়। ঘটনাটি সে বাড়ির লোকজনকে জানালে তারা পুলিশে খবর দেয়। দশানী টবগা গ্রামের বাসিন্দা আজহারুল ইসলাম সুমন (৪৫) নগর সংবাদ কে বলেন, বক্সভর্তি অসংখ্য গুলি দেখে পুলিশকে জানানোর পর নোয়াখালী পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল-ফারুক, চাটখিল সার্কেলের সহকারী পুলিশ সুপার নিত্যানন্দ দাস ও চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ আহমেদ চৌধুরীসহ পুলিশের একটি দল এসে ম্যাগাজিন, ব্যাটারিসহ ৬১২টি বুলেট উদ্ধার করে নিয়ে যায়। ওসি মোহাম্মদ ফিরোজ আহমেদ চৌধুরী বলেন, গুলিগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে গত ৫ আগস্ট বিকেলে নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী থানায় হামলা চালিয়ে ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় সোনাইমুড়ীতে দুই পুলিশসহ আটজনে মৃত্যু হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell