বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:২৯
শিরোনামঃ
জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর

নোয়াখালীর সুবর্ণচরে অস্ত্র ও গুলি’সহ ১০মামলার আসামি গ্রেপ্তার

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২৫, ২০২৩, ১০:৪২ অপরাহ্ণ
  • ১৫৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

 

নোয়াখালীর সুবর্ণচরে অস্ত্র ও গুলি’সহ ১০মামলার আসামি গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে অভিযান চালিয়ে জসিম উদ্দিন হোরন (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও দুটি কার্তুজ জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজি ও রোহিঙ্গা পাচার সহ বিভিন্ন ঘটনায় ১০টি মামলা রয়েছে।

মঙ্গলবার ভোরে চর আলাউদ্দিন গ্রামের বাতেন মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জসিম উদ্দিন হোরন চর আলা উদ্দিন গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চরজব্বার থানা পুলিশের একটি দল ছদ্মবেশে মোহাম্মদপুর ইউনিয়নের বাতেন মার্কেট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী জসিম উদ্দিন হোরনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে ব্যপক জিজ্ঞাসাবাদে তার বসত ঘরে অস্ত্র রয়েছে বলে স্বীকার করলে পুলিশ তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে অভিযান চালায়। পরে তার বসত ঘরের সোকেসের ওপর থেকে একটি শপিংব্যাগ থেকে একটি একনলা বন্দুক ও দুটি কার্তুজ জব্দ করা হয়।

চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় আগের ১০টি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell