শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:২৪
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

নোয়াখালীর সুবর্ণচরে বসত ঘর দখল করতে ভাইয়ের উপর ছোট ভাইয়ের হামলা ভুক্তভোগের সংবাদ সম্মেলন

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ৩০, ২০২৪, ১২:৪০ পূর্বাহ্ণ
  • ১৬৭ ০৯ বার দেখা হয়েছে

নোয়াখালীর সুবর্ণচরে বসত ঘর দখল করতে ভাইয়ের উপর ছোট ভাইয়ের হামলা ভুক্তভোগের সংবাদ সম্মেলন

নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর সুবর্ণচরে বড় ভাইয়ের বসত ঘর দখল করতে বড় ভাই ও তার পরিবারের উপর হামলার অভিযোগ এনে ভুক্তভোগী নুর উদ্দিন তার ছোট ভাই জহিরুল ইসলামসহ তিন সহোদরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে নুর উদ্দিন ও তার পরিবার ।
শুক্রবার (২৯ মার্চ) দুপুর আড়াইটায় দিকে সুবর্ণচর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন  করেন।
নুর উদ্দিন উপজেলার চরওয়াপদা ইউনিয়নের পূর্ব চরজব্বর গ্রামের ছেরাজল হকের ছেলে ও মালদ্বীপ প্রবাসী।
সংবাদ সম্মেলনে  নুর উদ্দিনের ছোট বোন সীমা আক্তার ও স্ত্রী রোকসানা আক্তার  উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নুর উদ্দিন অভিযোগ করেন, তার ছোট জহিরুল ইসলাম বসত ঘর দখল করার জন্য তাকে মারধর করে ও স্ত্রী এবং মা-বাবাকে নানারকম হুমকি ধমকি দিচ্ছে।
তিনি অভিযোগ করে বলেন, আমি জীবনের দীর্ঘ ২১ বছর প্রবাসে থেকে মা বাবা ও ছোট ভাইদের ভরন পোষণ দিয়ে আসছি। আমি পরিশ্রম করে নিজে আলাদা বাড়ি করে ঘর করেছি শান্তির বিবেচনা করে। পুরান বাড়িতে ওদের ছেড়ে দিয়েছি। নতুন বাড়িতে  আমি আমার মা-বাবা সহ থাকি। এরপরও বিভিন্ন অজুহাত তুলে  আমার ছোট ভাই জহিরুল সহ আরও দুই ভাই ও তাদের সহযোগীরা মিলে বিভিন্ন সময় আমাদেরকে নানাভাবে হয়রানি ও নির্যাতন করে আসছে।  গত ২৩ মার্চ সকালে ছোট ভাই জহিরুল আমার বাড়িতে এসে আমার উপর অতর্কিত হামলা চালিয়ে আমাকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করে আহত অবস্থায় রেখে চলে যায়। পরে আমার স্ত্রী ও এলাকার লোকজন আমাকে  উদ্ধার করে চরজব্বার হাসপাতালে  ভর্তি করেন।
পরদিন সকালে তারা ২০-২৫ জনের সংঘবদ্ধ একটি দল নিয়ে আমার বাড়িতে হামলা চালিয়ে ঘরে আসবাবপত্র ভাংচুর করে বাহিরে পেলে দেয়। তখন আমার স্ত্রী ও সন্তানরা ভয়ে একটি কক্ষে দরজা বন্ধ করে আশ্রয় নেয়। এসময় হিজবুত তাওহিদের সদস্য আহসান হাবিব নামে এক লোক এসে আমার ঘর ও বাড়ির একটি ভুয়া ভিডিও তৈরি করে সমাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়ে আমাট কাছে টাকা দাবি করেন,  টাকা না দিলে আমাদেরকে নানাভাবে হেয়প্রতিপন্ন করার হুমকি দেন।
আমি সমাজের কারও কাছে কোনো বিচার পায়নি। আমি আপনাদের মাধ্যম প্রশাসনের কাছে এর উপযুক্ত বিচার চাই।
এ বিষয়ে নুর উদ্দিন নিজে বাদী হয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে চরজব্বার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।
চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) রফিকুল ইসলাম বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেব।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell