বৃহস্পতিবার ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:১৯
শিরোনামঃ
জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর

নোয়াখালীর হাতিয়াতে নিখোঁজের দুদিন পর প্রজেক্টের পুকুরে মিলল ২ ভাইয়ের মরদেহ

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৯, ২০২৩, ৯:৪২ অপরাহ্ণ
  • ১৭২ ০৯ বার দেখা হয়েছে

নোয়াখালীর হাতিয়াতে নিখোঁজের দুদিন পর প্রজেক্টের পুকুরে মিলল ২ ভাইয়ের মরদেহ

মুজাহিদুল ইসলাম সোহেল
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে দুই ভাইয়ের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলো, উপজেলার সোনাদিয়া ইউনিয়নের পূর্ব মাইজচরা গ্রামের নুরনবী ফকিরের বাড়ির আজহার উদ্দিনের ছেলে রাসেল (৬) একই বাড়ির নুরনবীর ছেলে অন্তর (৫)। তারা স্থানীয় একটি নূরানী মাদরাসার প্রথম জামাতের ছাত্র ছিল এবং সম্পর্কে আপন মামাতো-ফুফাতো ভাই।

রোববার (৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের মাইজচরা গ্রামের হেকিম মার্কেট সংলগ্ন ছিদ্দিক উল্যার প্রজেক্ট থেকে  মরদেহ গুলো উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে,গত শুক্রবার ৭ জুলাই বাড়ি থেকে দুই ভাই খেলতে বের হয়। এরপর ওই দিন ১১টা থেকে তারা নিখোঁজ ছিল।  পরিবারের সদস্যরা তাদের অনেক খোজাখুজির পরও কোন সন্ধান পায়নি। একপর্যায়ে নিখাঁজের দুদিন পর রোববার সকাল ৯টার দিকে স্থানীয়রা মাইজচরা গ্রামের হেকিম মার্কেট সংলগ্ন ছিদ্দিক উল্যার প্রজেক্টের পুকুরে দুই শিশুর লাশ ভাসতে দেখে।

সোনাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাসান বলেন,দুই শিশু সাতাঁর জানতোনা।  ধারণা করা হচ্ছো, নতুন পুকুর দেখে তারা খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে ডুবে মারা যায়। খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পুলিশ এসে দুই শিশুর লাশ উদ্ধার করে।  তবে নিহতদের শরীরে কোন আঘাতের চিহৃ নেই। লাশ পচে ফুলে উঠেছে।

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাশ বলেন, নিখোঁজ থাকার পুর দুই শিশুর মরদেহ স্থানীয় লোকজন দেখতে পায়।  পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell