শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:০০
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

নোয়াখালীতে ট্যাংকারের ধাক্কায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ৫, ২০২১, ১০:৫২ অপরাহ্ণ
  • ২৪১ ০৯ বার দেখা হয়েছে

নোয়াখালীতে ট্যাংকারের ধাক্কায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু

নগর সংবাদ।।নিহত ফাতেমা বেগম (২৫) সে নোয়াখালীর রামহরিতালুক গ্রামের জাহের ওরফে সুমনের স্ত্রী। শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তা সংলগ্ন কালাপোলে এ ঘটনা ঘটে।

 

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, শনিবার দুপুরে বাড়ি থেকে জরুরী কাজে মোটরসাইকেল যোগে স্বামী-স্ত্রী সোনাইমুড়ী উপজেলায় এক আত্মীয়ের বাড়িতে যায় । ওই জায়গা থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলটি নোয়াখালী টু ফেনী আঞ্চলিক মহাসড়কের বেগমগঞ্জের কালাপোল এলাকায় পৌঁছলে সোনাইমুড়ী মুখি একটি তেলবাহী ট্যাংকার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

 

এতে মোটরসাইকেলের পিছনে থাকা ওই গৃহবধূ পড়ে গিয়ে তেলবাহী ট্যাংকারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও বলেন, স্থানীয় এলাকাবাসী তাৎক্ষণিক তেলবাহী ট্যাংকারটি আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় এনে রাখে এবং ট্যাংকারটি পুলিশ হেফাজতে নেওয়া হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য রোববার সকালে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell