রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:০৩
শিরোনামঃ
সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান

পটিয়ায় সাংবাদিক মোরশেদ আলমকে হত্যার হুমকি-থানায় অভিযোগ দায়ের।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১২, ২০২১, ১২:৪৫ পূর্বাহ্ণ
  • ৩৪০ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। নিজস্ব সংবাদদাতা- দৈনিক সকালের সময় পত্রিকার পটিয়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ মোরশেদ আলমকে মুঠোফোনে হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাতনামা এক দুর্বৃত্ত। বৃহস্পতিবার রাত নয়টার দিকে ০১৮২৭ ৩৩৫০৪০ মুঠোফোন এ নম্বর থেকে হুমকি দেওয়া হয়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মোরশেদ আলম বাদী পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। মোরশেদ আলম তাঁর অভিযোগে উল্লেখ করেন, বৃহস্পতিবার(১১ নভেম্বর) রাত নয়টার দিকে তাঁর মুঠোফোনে একটি অপরিচিত মুঠোফোন নম্বর (০১৮২৭ ৩৩৫০৪০) থেকে কল আসে। কল রিসিভ করার পর অপর প্রান্তে থাকা অজ্ঞাতনামা ব্যক্তির নাম মোঃ বোরহান পরিচয় দিয়ে তাঁকে অহেতুক অশ্লীল ভাষায় গালমন্দ করতে থাকেন। এতে প্রতিবাদ করে কারণ জিজ্ঞাসা করলে উক্ত অজ্ঞাতনামা ব্যক্তি মোবাইলে হুমকি দিয়ে বলে যে, তাঁকে (মোরশেদ আলম) বাড়িতে থাকতে দিবে না এবং পটিয়া ছাড়া করবে। বাড়িতে যাওয়ার সময় যেকোন মুহুর্তে মারবে, কাটবে, মিথ্যা মামলা দিয়ে হয়রানী করবে সহ প্রাণে মেরে লাশ গুম করে ফেলার হুমকি দেন। এই বিষয়ে মোরশেদ আলম জানান, আমি সাংবাদিকতা শুরুর পর থেকেই বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের জন্য প্রাণপ্রণ চেষ্টা করে যাচ্ছি। ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে কলম চালাতে গিয়ে আমরা সাংবাদিকরা নিজেদের কে বিপদের মুখে টেলে দিই। আমি আমার নিরাপত্তার স্বার্থে পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছি। এ বিষয়ে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, সাংবাদিক মোরশেদ আলমকে হুমকি দেয়ার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। যে বা যারা এই হুমকি দিয়েছে আমরা তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিব।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell