রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:৫৯
শিরোনামঃ
সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান

পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে আধা বেলার জন্য রাস্তায় নামা দরকার-ডা. জাফরুল্লাহ

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ১১, ২০২২, ৮:০২ অপরাহ্ণ
  • ২৮৫ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী ২৮ মার্চ অর্ধদিবস হরতালের ডাক দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রর ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শুক্রবার (১১ মার্চ) বিকেল ৪টায় ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালের বীরউত্তম মেজর হায়দার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এই কর্মসূচি ঘোষণা করেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, সরকারকে দৃষ্টি আকর্ষণ করার জন্য, জনগণের কথা সরকারের কানে প্রবেশের জন্য আগামী ২৮ মার্চ সব রাজনৈতিক দলের, সব মানুষের উচিত শান্তিপূর্ণভাবে হরতাল পালন করা।

দেশবাসীকে আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনার ২৮ তারিখ বাসার বাইরে বের হবেন না। বের হলেও হরতালে যোগ দেওয়ার জন্য বের হবেন। সবাই মিলে দল মত নির্বিশেষে যে যেভাবে পারেন ২৮ মার্চ এই হারতাল পালন করেন।

তিনি আরও বলেন, দেশ কঠিন সময় অতিক্রম করছে। এটা ১৯৭৪ সালের পূর্বাভাস। ১৯৭৪ সালে অনাহারে ৩ লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছিল। কয়েক মাস আগেও আমাদের দেশে রাষ্ট্রীয় উদ্বৃত্ত ছিল ৪৭ বিলিয়ন ডলার। এখন সেটা ৪৩ বিলিয়ন ডলারে চলে আসছে। এই চার বিলিয়ন কোথায় গেল? এই চার বিলিয়ন ডলার দিয়ে তো কয়েক বছর সারাদেশে অন্তত দুই-তিন কোটি পরিবারকে রেশন দেওয়া যেত।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আমাদের আধা বেলার জন্য রাস্তায় নামা দরকার। আপনাদের কষ্ট হবে তারপরও অনুরোধ করছি আধা বেলা কষ্ট করেন। সরকারের নিরাপত্তা বাহিনীকে বললো, অতীতের মত হরতালের সময় নিজেরা গাড়ি ভেঙে আমাদের ওপর চাপাবেন না।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, গণস্বাস্থ্যের মিডিয়া কর্মকর্তা জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell