বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:১৯
শিরোনামঃ
১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির

পদ্মা সেতু নির্মাণের সব কৃতিত্ব শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ১৩, ২০২২, ৪:২৯ পূর্বাহ্ণ
  • ২২৪ ০৯ বার দেখা হয়েছে

পদ্মা সেতু নির্মাণের সব কৃতিত্ব শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসীম সাহসের সোনালি ফসল বলে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু নির্মাণের সব কৃতিত্ব শুধু তাঁর (প্রধানমন্ত্রী)। পদ্মা সেতু নির্মাণ করে দেখিয়েছেন আমরা বীরের জাতি।

সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতু শেখ হাসিনার স্বপ্নের সেতু। এই সেতু আমাদের সামর্থ্য ও সক্ষমতার সেতু। ইটস নট অ‌্যা ড্রিম, ইটস রিয়েলিটি। এই সেতু একদিকে সম্মান ও মর্যাদার প্রতীক, অন্যদিকে আমাদের যে অপমান করা হয়েছে তার প্রতিশোধের প্রতীক।

ওবায়দুল কাদের বলেন, বিশ্বব্যাংক অর্থায়ন থেকে সরে যাওয়ার পর শেখ হাসিনা সেদিন জোর গলায় বলেছিলেন— আমরা আমাদের নিজের অর্থায়নে পদ্মা সেতু করব। সেদিন অনেকেই বিদ্রুপ করেছিল, কিন্তু স্বপ্নের পদ্মা সেতু ঠিকই হয়েছে।

তিনি বলেন, পদ্মা সেতু নিয়ে যতই সমালোচনা হয়েছে, ততই মনোবল দৃঢ় হয়েছে। শেষ পর্যন্ত বিশ্বব্যাংক বলেছে— পদ্মা সেতু থেকে সরে যাওয়া ভুল হয়েছে। বিশ্বব্যাংকও ভুল স্বীকার করেছে। শেখ হাসিনা প্রমাণ করেছেন যে, আমরাও পারি।

বিভিন্ন কারণে পাইলিং থেকে শুরু করে পদ্মা সেতু নির্মাণে বিশ্বের সেরা টেকনোলজি ব্যবহার করা হয়েছে বলে জানান সেতুমন্ত্রী।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন— নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এম এম কামাল হোসেন, সংস্কৃতি সম্পাদক অসীম কুমার উকিল, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, এমপি ইকবাল হোসেন অপু, আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজী, নাহিম রাজ্জাক প্রমুখ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell