বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:০৮
শিরোনামঃ
১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির

পদ্মা সেতু নির্মাণের সরঞ্জাম জাদুঘর নির্মাণ করতে-প্রধানমন্ত্রী

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ১৪, ২০২২, ৯:২৮ অপরাহ্ণ
  • ২১৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।পদ্মা সেতু নির্মাণের সরঞ্জাম জাদুঘরে রাখা হবে। এ জন্য একটি জাদুঘর নির্মাণ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৪ জুন) রাজধানীর শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সে একনেক সভায় অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী এবং একনেক-এর চেয়ারপারসন শেখ হাসিনা।

সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম সাংবাদিকদের এ কথা জানান।

পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, পদ্মা সেতুর সঙ্গে সংযোগ সড়ক বা ফ্লাইওভার আছে প্রাকৃতিকভাবে নান্দনিক সুন্দর কোনো একটা জায়গায় পদ্মা সেতু জাদুঘর নির্মাণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পদ্মা সেতু নির্মাণের সব সরঞ্জাম জাদুঘরে রাখা হবে বলে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের কথাও জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী।

উদ্বোধনের দিন সেতু নির্মাণ কাজে জড়িতদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবি তুলবেন জানিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, আমাদের সবার স্বপ্নের পদ্মা সেতু ২৫ জুন প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। এটা একটা বিশাল বড় কর্মযজ্ঞ। আমাদের বড় অর্জন। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে নিজস্ব অর্থে এই সেতু নির্মাণ করে আমরা ইতিহাস সৃষ্টি করেছি। তাই এই সেতু নির্মাণের সঙ্গে জড়িত নির্মাণকর্মীদের সঙ্গে উদ্বোধনের দিন ছবি তুলবেন প্রধানমন্ত্রী। একনেক সভায় এই ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবারের  জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহি কমিটি (একনেক) সভায় প্রায় ১০ হাজার ৮৫৫ কোটি ৬০ লাখ টাকা ব্যয় সম্বলিত ১০টি প্রকল্প অনুমোদন করা হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell