বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৩১
শিরোনামঃ
১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির

পদ্মা সেতুর রেলিংয়ের নাট বল্টু খোলার ভিডিও করা যুবককে আটক

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ২৬, ২০২২, ১০:২৬ অপরাহ্ণ
  • ২২৮ ০৯ বার দেখা হয়েছে

হাত দিয়ে পদ্মা সেতুর রেলিংয়ের নাট বল্টু খোলার ভিডিও টিকটকে আপলোড করা যুবককে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

রোববার (২৬ জুন) রাজধানীর শান্তিনগর এলাকা থেকে তাকে আটক করে সিআইডি।

আটক যুবকের নাম বায়েজিদ তালহা।

সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার (এসএসপি) রেজাউল মাসুদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষে পরদিন যান চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেওয়া হয়। এসময় সেতুর ওপরে মানুষের ভীড় ও বিশৃঙ্খলা দেখা দেয়। এই সুযোগে পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বোল্টু খুলে টিকটক ভিডিওটি করেন বায়েজিদ।

বায়েজিদের (৩০) বাড়ি পটুয়াখালী জেলায়।

এ বিষয়ে সোমবার সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড বিস্ক ম্যানেজমেন্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার (এসএসপি) রেজাউল মাসুদ।

৩৪ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে দেখা গেছে, সেতুর রেলিংয়ের দুটি নাট হাত দিয়েই খুলে ফেলেন ওই যুবক। খোলা নাট হাত নিয়ে তিনি বলেন, ‘এই হলো পদ্মা সেতু আমাদের..পদ্মা সেতু। দেখো আমাদের হাজার হাজার কোটি টাকার পদ্মাসেতু। এই নাট খুইলা এহন আমার হাতে। ’

এ সময় পাশে থেকে আরেক ব্যক্তি বলেন, ‘ভাইরাল কইরা ফালায়েন না। ’

ভিডিওটি ফেসবুকে ভাইরাল হওয়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell