সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:৫২
শিরোনামঃ
সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান

পাঁচ দিনের সরকারি সফরে রোববার কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ২৬, ২০২২, ৮:২৭ অপরাহ্ণ
  • ২৩৩ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পাঁচ দিনের সরকারি সফরে রোববার (২৭ মার্চ) কিশোরগঞ্জে আসছেন। এ সময় তিনি নিজের উপজেলা মিঠামইন, অষ্টগ্রাম, ইটনা ও সদরের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিবেন।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. শামীম আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাষ্ট্রপতির সফরের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে।

রাষ্ট্রপতির সফরসূচি অনুযায়ী, রোববার বিকেলে ঢাকা থেকে বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে কিশোরগঞ্জের মিঠামইনে পৌঁছাবেন। বিকেল সাড়ে ৪টায় মিঠামইনে মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজ মাঠে তৃতীয় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্পের উদ্বোধন করবেন তিনি।

সন্ধ্যা ৭টায় মিঠামইনে রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। এদিন রাত্র যাপন করবেন মিঠামইনের কামালপুরে অবস্থিত বাড়িতে।

পরদিন সোমবার বেলা ১১টায় মিঠামইনে এবং বিকেল সাড়ে ৩টায় ইটনা উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন রাষ্ট্রপতি। সন্ধ্যা ৭টায় ইটনায় রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে মতবিনিময় শেষে মিঠামইনে নিজ বাড়িতে রাত্র যাপন করবেন তিনি।

মঙ্গলবার বেলা ১১টায় মিঠামইনে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন এবং বিকেল ৩টায় মিঠামইন ক্যান্টনমেন্ট পরিদর্শন করবেন। বিকেল ৫টায় যাবেন অষ্টগ্রামে। সেখানে উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে সন্ধ্যা ৭টায় মতবিনিময় রাষ্ট্রপতি আবদুল হামিদ।

বুধবার বিকেল ৩টায় কিশোরগঞ্জ সদর উপজেলায় যাবেন তিনি। এদিন বিকেল ৫টায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার নির্মাণ কাজের উদ্বোধন করবেন। এ উপলক্ষে সন্ধ্যা পৌনে ৭টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় অংশ নিবেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার দুপুর আড়াউটায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell