শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৫৪
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে যশোরে পিটিয়ে হত্যা

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২২, ২০২৫, ৯:৩৮ অপরাহ্ণ
  • ২৯৮ ০৯ বার দেখা হয়েছে

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে যশোরে আবু বক্কার (৫৩) নামে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।  

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর পৌনে একটার দিকে সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামে এই ঘটনা ঘটে।আবু বক্কার ওই গ্রামের মৃত হোসেন কবিরাজের ছেলে।  

নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, নির্মল কুমার নামে এক ব্যক্তির কাছে বেশ আগে বাকিতে একটা মুরগি বিক্রি করেছিলেন আবু বক্কার। এই টাকা না দিয়ে নির্মল নানাভাবে ঘোরাতে থাকেন।  

ঘটনার সময় মঙ্গলবার সাড়ে ১২টার পর আবু বক্কার টাকা চাইতে গেলে নির্মল কুমার ও তার স্ত্রী আবু বক্কারের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ নিয়ে তাদের মধ্যে বেশ কথা কাটাকাটিও হয়। এক পর্যায়ে নির্মল ও তার স্ত্রী বাঁশের লাঠি দিয়ে আবু বক্কারকে ব্যাপক মারটিক করেন।  

স্থানীয়রা খবর পেয়ে আবু বক্কারকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell