বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:২৪
শিরোনামঃ
চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ

পারকি সমুদ্র সৈকতে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণে জড়িতদের টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া-তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ২৫, ২০২৩, ১:২১ পূর্বাহ্ণ
  • ৩১১ ০৯ বার দেখা হয়েছে

পারকি সমুদ্র সৈকতে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণে জড়িতদের টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া-তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার

 

চট্টগ্রামের আনোয়ারা থানার পারকি সমুদ্র সৈকতে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণে জড়িতদের টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া ও সমঝোতা প্রস্তাবের ঘটনায় তিনি পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) ওই তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন- আনোয়ারা থানার এএসআই ওমর ফারুক, কনস্টেবল মোহাম্মদ রিয়াজ ও মুজিবুর রহমান। এ তিন পুলিশ সদস্যকে চট্টগ্রাম জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

সূত্রে জানা যায়, গত ১৫ মার্চ দুপুরে এক কিশোরী বন্ধুসহ আনোয়ারা পারকি সমুদ্র সৈকতে বেড়াতে যায়। তারা পারকি সৈকতের অদূরে চাতরী ইউনিয়নের পূর্ব সিংহরা ইছামতি এলাকায় গেলে ওই কিশোরীকে আটকে স্থানীয় রকি নামের এক যুবকসহ তিনজন সংঘবদ্ধ ধর্ষণ করে। এসময় টহল পুলিশের উপস্থিতি টের পেলে দুই ধর্ষক পালিয়ে যায়।

তবে রকি নামের এক ধর্ষককে আটক করে পুলিশ। টহল পুলিশের এএসআই ওমর ফারুক ধর্ষিত ওই কিশোরীসহ আটক রকিকে কালাবিবি দীঘি এলাকা নিয়ে যান। সেখানে এক ইউনিয়ন পরিষদ মেম্বারের মাধ্যমে টাকার বিনিময়ে রকিকে ছেড়ে দেন এবং ধর্ষণের শিকার কিশোরীকে বাড়িতে পৌঁছে দেন।

ঘটনা জানাজানি হলে গত ২১ মার্চ জড়িত তিনজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতাররা হলেন- চাতরী ইউনিয়নের সিংহরা এলাকার উজ্জ্বল দত্তের ছেলে পলাশ (২৬), রতন মল্লিকের ছেলে শীপঙ্কর (২৭) ও নারায়ণ দত্তের ছেলে চন্দন (২৫)। ঘটনার মূল হোতা রকি এখনো পলাতক বলে জানিয়েছে পুলিশ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell