শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:০৯
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

পারিবারিক কলহের জেরে গৃহবধূকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা,স্বামী আটক

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১৬, ২০২৪, ৯:০৫ অপরাহ্ণ
  • ১৫৯ ০৯ বার দেখা হয়েছে

 

 

পারিবারিক কলহের জেরে গৃহবধূকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা,স্বামী আটক

জেলার কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় পারিবারিক কলহের জেরে আঁখি আক্তার (৩২) নামে এক গৃহবধূকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বামী মো. বাবুলেকে আটক করেছে পুলিশ।

 

শুক্রবার (১৬ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।

নিহত আঁখি আক্তার কালিয়াকৈর উপজেলার গোবিন্দপুর এলাকার মো. বাবুলের স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে বাবুল ও তার স্ত্রী আঁখির মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাবুল কুড়াল দিয়ে আঁখির মাথায় আঘাত করেন। এতে আঁখি ঘরের মেঝেতে লুটিয়ে পড়েন। এ সময় বাবুল তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। পরে আশেপাশের লোকজন সেখানে গেলে আখিঁ স্ট্রোক করেছেন বলে বাবুল কান্নাকাটি করতে থাকেন।

বাবুলের আচরণে সন্দেহ হলে এলাকাবাসি তাকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় বাবুলকে আটক করা হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাবুলকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell