শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:৫৫
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

পারিবারিক কলহের জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২০, ২০২৫, ১০:৫৬ অপরাহ্ণ
  • ১১১ ০৯ বার দেখা হয়েছে

বরগুনার আমতলী উপজেলায় পারিবারিক কলহের জেরে সাজেদা বেগম (৫৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী তৈয়ব হাওলাদারের (৬৫) বিরুদ্ধে।  

শনিবার (১৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামে এ ঘটনা ঘটে।ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।

নিহতের মেয়ে ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ৩০ বছর আগে পাতাকাটা গ্রামের মৃত লতিফ হাওলাদারের ছেলে তৈয়ব হাওলাদারের সঙ্গে গুলিশাখালী ইউনিয়নের আঙ্গুলকাটা গ্রামের মৃত মোক্তার আলী খানের মেয়ে সাজেদা বেগমের বিয়ে হয়। তাদের সংসারে দুই মেয়ে, তারা বিবাহিত।  

পারিবারিক নানা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। শনিবার রাত সাড়ে ৯টার দিকে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তৈয়ব হাওলাদার গাছের ভারী ডাল দিয়ে সাজেদাকে বেধড়ক মারধর করেন। এতে তার মাথা ফেটে যায়, দুটি হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।

এসময় ঘরে অন্য কেউ উপস্থিত না থাকায় আহত অবস্থায় নিজেই স্ত্রীকে রাত ১০টার দিকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তৈয়ব। খবর পেয়ে বড় মেয়ে মরিয়ম বেগম হাসপাতালে ছুটে গেলে অভিযুক্ত বাবা মেয়ের হাতে চিকিৎসার জন্য তিন হাজার টাকা দিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ।

রাত ১টার দিকে সাজেদার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিয়ে যাওয়ার পথে রাত দেড়টার দিকে মারা যান তিনি। পরে স্বজনরা লাশ বাড়িতে নিয়ে যান।

রোববার (২০ জুলাই) সকালে খবর পেয়ে আমতলী থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং পরে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে নিহতের মেয়ে মরিয়ম বেগম বলেন, আমার বাবার রাগ অনেক বেশি। সবসময় মাথা গরম থাকে। এখন কী কারণে মাকে পিটিয়ে হত্যা করল, তা আমাদের জানা নেই। বাবার বিরুদ্ধে মামলা বা বিচার চাইবেন কি না এমন প্রশ্নে তিনি কোনো মন্তব্য করেননি।

নিহত সাজেদার চাচাতো ভাই ফুকু মিয়া বলেন, আমার বোনকে মারধর করে মেরে ফেলেছে তার স্বামী। আমরা এর বিচার চাই।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. লুনা বিনতে হক জানান, সাজেদা বেগমের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। অবস্থার অবনতি হওয়ায় তাকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্ত তৈয়ব হাওলাদারকে গ্রেপ্তারে অভিযান চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell