শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:৫২
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

পারিবারিক কলহের জেরে গৃহবধূকে হত্যা,স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৭, ২০২৫, ৯:৪০ অপরাহ্ণ
  • ২০২ ০৯ বার দেখা হয়েছে

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী মধ্যপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। এ ঘটনায় উত্তেজিত জনতা ওই বাড়িতে অগ্নিসংযোগ করে।

এ ঘটনায় বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে স্থানীয় জনতা ওই বাড়িতে অগ্নিসংযোগ করে। এর আগে বুধবার (৬ আগস্ট) রাতে ওই গৃহবধূর মৃত্যু হয়।  

নিহত গৃহবধূ হলেন- গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী মধ্যপাড়া এলাকার নুরুল ইসলামের স্ত্রী সুইটি আক্তার নিশি (২০)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শ্রীপুর উপজেলার বরমী মধ্যপাড়া এলাকার শাহজাহান মিয়ার ছেলে নুরুল ইসলামের সঙ্গে সুইটি আক্তার নিশির এক বছর আগে বিয়ে হয়। নুরুল ইসলাম মাদক সেবন ও ব্যবসা করতেন। বুধবার বিকেলে তাদের স্বামী ও স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে নিশিকে তার স্বামী নুরুল ও শাশুড়ি জুবেদা খাতুন মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। এরমধ্যে রাতে নিশির মৃত্যু হয়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত গৃহবধূর লাশ উদ্ধার এবং নিহতের শাশুড়ি জুবেদা খাতুনকে গ্রেপ্তার করে। এক পর্যায়ে গৃহবধূকে পিটিয়ে হত্যার জের ধরে স্থানীয় জনতা নুরুলের বাড়িতে অগ্নিসংযোগ করে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে আগুন নেভায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, নিহত নারীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর নিহতের স্বামী পালিয়ে যান। নিহতের শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell