শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:২৯
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে হত্যা স্বামীর যাবজ্জীবন

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ২৮, ২০২৫, ৯:৩১ অপরাহ্ণ
  • ৭৫ ০৯ বার দেখা হয়েছে

শরীয়তপুরে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রী আলেয়া বেগমকে হত্যা করে লাশ মাটি চাপা দেওয়ার দায়ে ইলিয়াস শিকদার নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  

সেই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে শরীয়তপুর সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সোলায়মান এ রায় ঘোষণা করেন।  

আদালত সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ২০০৭ সালের ৩০ নভেম্বর জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের করিম উদ্দিন মাদবর কান্দি গ্রামে দ্বিতীয় স্ত্রী আলেয়া বেগমকে নৃশংসভাবে হত্যা করেন ইলিয়াস শিকদার। হত্যার পর লাশ ঘরের বারান্দার নিচে মাটি চাপা দেন তিনি। পরদিন স্থানীয় গ্রাম পুলিশ হাচেন আলী বিষয়টি টের পেয়ে থানায় খবর দিলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। এ ঘটনার তিন দিন পর ৩ ডিসেম্বর জাজিরা থানার সেই সময়ের উপ-পরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন বাদী হয়ে ইলিয়াসসহ তিনজনকে আসামি করে হত্যা মামলা করেন।

এ মামলায় মোট সাতজন সাক্ষীর সাক্ষ্য নেওয়ার পর সন্দোহাতীতভাবে দোষী সাব্যস্ত হওয়ায় এ সাজা দেওয়া হয় ইলিয়াসকে।  

একই ঘটনায় স্ত্রীর লাশ গুমের অপরাধে ২০১ ধারায় ইলিয়াছকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও চার মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলার অপর দুই আসামি রত্না বেগম ও সেকান্দার সিকদার নির্দোষ প্রমাণ হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়। ঘটনার পর থেকে ইলিয়াছ (৬৩) পলাতক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট মনিরুজ্জামান খান দিপু এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell