সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:১০
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

পিকআপের ধাক্কায় ভ্যানচালক নিহত

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ২৬, ২০২২, ৮:৩০ অপরাহ্ণ
  • ২৬৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।রাজধানীর বেইলি রোডে পিকআপের ধাক্কায় মো. নূরে আলম (৩৫) নামে এক ভ্যানচালক নিহতের ঘটনায় পিকআপচালককে গ্রেফতারে অভিযান চালাচ্ছে র‌্যাব। বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে র‌্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান। তিনি বলেন, বেইলি রোডে ভ্যানচালক নিহতের ঘটনায় পিকআপচালককে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। তাকে গ্রেফতারে র‌্যাবের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সোমবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে তুহিন (৩৮) নামে আরও একজন আহত হন। এ ঘটনায় পিকআপটি জব্দ করা হয়েছে। তবে চালককে আটক করা যায়নি। নিহত ব্যক্তির ভাই নূর হোসেন বলেন, আমার ভাই ও আরও একজন তেজগাঁওয়ের একটি আড়ত থেকে ভ্যানে করে ডিম নিয়ে যাচ্ছিলেন। বেইলি রোড মসজিদের সামনে যাওয়া মাত্রই একটি খালি পিকআপ (ঢাকা মেট্রো ড-১১-৪৭৫০) তার ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তারা দুজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, তাদের গ্রামের বাড়ি দিনাজপুরের পাবর্তীপুর উপজেলায়। বাবার নাম মেহরাব হোসেন। নূরে আলম রাজধানীর কামরাঙ্গীচরে থাকতেন। তিনি এক সন্তানের জনক ছিলেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell