রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:১৪
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

পিকনিকের বাস থেকে মাথা বের করায় সড়কের পাশের গাছের সঙ্গে আঘাত লেগে শিক্ষার্থীর মৃত্যু 

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ২৪, ২০২৫, ৮:৪৬ অপরাহ্ণ
  • ১১৯ ০৯ বার দেখা হয়েছে

 

 

পিকনিকের বাস থেকে মাথা বের করায় সড়কের পাশের গাছের সঙ্গে আঘাত লেগে শিক্ষার্থীর মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে পিকনিকের বাস থেকে মাথা বের করায় সড়কের পাশের গাছের সঙ্গে আঘাত লেগে রাশেদুল ইসলাম (১৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের সোনারকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাশেদুল ইসলাম উপজেলার সাতপোয়া ইউনিয়নের আদ্রা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। সে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে দুটি বাস পিকনিকের জন্য গাজীপুরের সাফারি পার্কে যাত্রা করে। কিছুক্ষণ পরে দশম শ্রেণির শিক্ষার্থী রাশেদুল ইসলাম বাসের জানালা দিয়ে বাইরে মাথা বের করলে সড়কের পাশের একটি গাছের সঙ্গে আঘাত লেগে গুরুত্বর আহত হয়। তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়ায় শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell