শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৪৫
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

পিকনিকের বাস দুর্ঘটনায় নিহত ১,আশঙ্কাজনক চারজন

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ২, ২০২৪, ১০:১১ অপরাহ্ণ
  • ২৪৮ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

পিকনিকের বাস দুর্ঘটনায় নিহত ১,আশঙ্কাজনক চারজন

নারায়ণগঞ্জ তিতাস গ্যাস অফিসের কর্মকর্তা-কর্মচারীদের পিকনিকের একটি দোতলা বাস পূর্বাচলের কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের (শেখ হাসিনা সরণির) একটি আন্ডারপাসের ছাদের সঙ্গে ধাক্কা লাগে। এ ঘটনায় এক শিশু নিহত এবং অন্তত ২২ জন আহত হয়েছেন।

এরমধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

 

শনিবার (০২ মার্চ) সকাল ১০টার দিকে পূর্বাচল ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনের সার্ভিস সড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাসে থাকা যাত্রীদের উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপঙ্কর চন্দ্র সাহা বলেন, এখন পর্যন্ত একজন শিশু নিহত হয়েছে। বাকি অন্তত ২২ জন আহত হয়েছে বলে জানতে পেরেছি।

তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশনের নারায়ণগঞ্জের ডিজিএম প্রকৌশলী মামুন আর রশীদ বলেন, পিকনিক বাস দুর্ঘটনায় আমাদের এক সহকর্মীর সন্তান মারা গেছে। তার নাম আখিল (১২)। সে তার মা নিলুফার সঙ্গে পিকনিকে যাচ্ছিল। নিলুফাও গুরুতর আহত হয়েছেন। তার একটি পা কাটা গেছে।

তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশনের নারায়ণগঞ্জ শাখার সিবিএ সাধারণ সম্পাদক সৈয়দ আয়েজউদ্দিন আহমেদ বলেন, প্রতি বছরের ন্যায় শনিবার আমাদের কর্মকর্তা-কর্মচারীদের বার্ষিক পিকনিক ছিল। সকালে নারায়ণগঞ্জের চাষাঢ়া থেকে তিতাসের নারায়ণগঞ্জ ডিভিশনের কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের মোট ৫০০ জন সদস্য নিয়ে রূপগঞ্জের সী-সেল পার্কের উদ্দেশ্যে রওয়া হই। একটি বাস সড়কের আন্ডার পাসের ছাদে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

আহতরা হলেন তিতাস কর্মকর্তা রবিন লাল, শাকিল, শাভা, মিনহাজ, শরিফুল, নিলুফা, মনোয়ারা, রেহেনা, শুভ্রত, তানজিম, নজরুল ইসলাম, সুমাইয়া, শিরিন আক্তার, স্বর্ণা রানী, তানিয়া, জেরিন, শাহনাজ, আফরিনসহ অন্তত ২২ জন।

আহতদের প্রথমে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ এবং নিলুফা ও তার ছেলে আখিলকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আখিল মারা যায়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell