মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:৩১
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

পুকুরের পানিতে ডুবে মাদরাসার দুই শিক্ষার্থীর মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ১৪, ২০২৪, ৮:৩১ অপরাহ্ণ
  • ১৯১ ০৯ বার দেখা হয়েছে

 

 

পুকুরের পানিতে ডুবে মাদরাসার দুই শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ মোড়লপাড়া এলাকায় পাড় ভেঙে পুকুরের পানিতে ডুবে মাদরাসার দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ জুন) সকালে কাওরাইদ ইউনিয়নের মোড়লপাড়া এলাকায় কাইয়ুম মিয়ার পুকুরে এ ঘটনা ঘটে।

মৃতরাহলো- কাওরাইদ ইউনিয়নের মোড়লপাড়া এলাকার মো. কাইয়ুম মিয়ার ছেলে নাসির (১০) ও মধ্যপাড়া এলাকার কালু মিয়ার ছেলে জাহিদ (১০)। তারা দুইজন স্থানীয় দারুল উলুম মাদরাসার শিক্ষার্থী।

মৃতের স্বজন ও এলাকাবাসী জানান, শুক্রবার সকালে নাসিরের বাড়িতে বেড়াতে যায় জাহিদ। নাসিরের বাড়ির পাশে নতুন একটি পুকুরের পাড়ে বসে তারা খেলাধুলা করছিল। এ সময় পুকুরের পাড় ভেঙে নাসির ও জাহিদ পানিতে পড়ে ডুবে যায়। পরে তাদের না পেয়ে অনেক খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে নাসিরের মা ওই পুকুরে জুতা ভাসতে দেখে। পরে পুকুর থেকে নাসির ও জাহিদকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর চিকিৎসার পরীক্ষা-নিরীক্ষা করে নাসির ও জাহিদকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো: আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শ্রীপুর থানায় অপমৃত্যুর মামলা  হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell