শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:৪৫
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

পুরাতন ভবন ভাঙার সময় ছাদ ধসে চাপা পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১৪, ২০২৫, ১০:১০ অপরাহ্ণ
  • ৯২ ০৯ বার দেখা হয়েছে

নেত্রকোনা পৌর শহরের শহরের নাগড়া এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সেচ বিভাগের একটি পুরাতন ভবন ভাঙার সময় ছাদ ধসে চাপা পড়ে তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই শ্রমিক।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত তিন শ্রমিক হলেন- নেত্রকোনা পৌর শহরের পলাশহাটি গ্রামের সাদেক মিয়ার ছেলে দীপু মিয়া (৩৯), জেলা সদর উপজেলার হলুদাটি গ্রামের শামছুদ্দিনের ছেলে হান্নান মিয়া (৩৮) ও আটপাড়া উপজেলার অভয়পাশা গ্রামের সালাম মিয়া (৪০)।

আহতরা হলেন- হাসান মিয়া (৩৮) ও সাইফুল ইসলাম (৩৫)। তাদের বাড়ি নেত্রকোনার বিভিন্ন এলাকায়।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, বিএডিসি সেচ অফিসের পুরাতন ভবনটি ভাঙার কাজ চলাকালে বিকেলে ছাদের একটি অংশ ভেঙে নিচে পড়ে। এতে পাঁচজন শ্রমিক চাপা পড়লে ঘটনাস্থলেই তাদের তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। গুরুতর আহত দুজন নেত্রকোনা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি আরও জানান, নিহতদের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell