রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:১৭
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

পুলিশ লাইনস থেকে লুট হওয়া ৭১৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১৭, ২০২৪, ৮:৩০ অপরাহ্ণ
  • ১৬৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

পুলিশ লাইনস থেকে লুট হওয়া ৭১৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি ও পুলিশ লাইনস থেকে লুট হওয়া ৭১৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এক হোয়াটসঅ্যাপ বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

ওই হোয়াটসঅ্যাপ বার্তায় বলা হয়, পুলিশের কাছ থেকে লুট হওয়া অস্ত্রগুলোর মধ্যে শনিবার (১৭ আগস্ট) পর্যন্ত নানা ধরনের ৭১৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় ১৮ হাজার ৫১২ রাউন্ড গুলি, ১ হাজার ১১৮টি কাঁদানে গ্যাসের শেল এবং ৭০টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়।

ছাত্র-জনতার আন্দোলনের তোড়ে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির দিন ৫ আগস্ট দেশের বিভিন্ন স্থানে থানা, ফাঁড়ি ও পুলিশের বিভিন্ন ইউনিটে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং অস্ত্র ও গোলাবারুদ লুটের ঘটনা ঘটে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell