রবিবার ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৪৬
শিরোনামঃ
বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এমপি প্রার্থী গোলাম মসীহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ নওগাঁয় টয়লেট ট্যাংকি থেকে উদ্ধার হওয়া নারীর পরিচয় শনাক্ত করা হয়েছে, ধ’র্ষ’ণের পর হ*ত্যার অভিযোগ। মহাত্মা গান্ধীর ৭৯ তম শহীদ দিবসে,” মনরেগা “বাঁচাও অভিযান, অবস্থান ও সত্যাগ্রহ। চৌহালীতে ১১জোটের ঐতিহাসিক নির্বাচনী জনসভায় জনতার ঢল রংপুরে বিএনপির নির্বাচনী সমাবেশে’গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্র তারাপীঠে আগমন মানেই শুধুই দর্শন নয়-এ এক আত্মিক প্রশান্তির যাত্রা”DELUXE APANJAN GUEST HOUSE যৌথবাহিনীর অভিযানে মাগুরায় দুজনকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার

পুলিশ সুপার মোক্তার হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলার আবেদন-নারী পুলিশ কর্মকর্তার।

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১২, ২০২১, ১১:৫৩ অপরাহ্ণ
  • ৩০০ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।পুলিশ সুপার মোক্তার হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলার আবেদন-নারী পুলিশ কর্মকর্তার।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার (এসপি) মোক্তার হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলার আবেদন করেছেন এক নারী পুলিশ পরিদর্শক। বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ওই নারী পুলিশ পরিদর্শক ধর্ষণ মামলার আবেদন করেন। ঢাকার সপ্তম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোছা. কামরুন্নাহার বাদীর জবানবন্দি রেকর্ড করেছেন। তবে মামলা গ্রহণ বিষয়ে এখনো কোনো আদেশ দেননি। ঢাকার সপ্তম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) আফরোজা আহমেদ বিষয়টি গণমাধ্যকর্মীদের নিশ্চিত করেছেন। আফরোজা বলেন, ওই নারী পুলিশ কর্মকর্তার বক্তব্য রেকর্ড করেছেন আদালত। তবে এখনো আদেশ দেননি। মামলায় ওই নারী পুলিশ কর্মকর্তা অভিযোগ করেছেন, দুই বছর আগে তিনি সুদানে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত ছিলেন। তখন সেখানে কর্মরত ছিলেন এসপি মোক্তার। ২০১৯ সালের ২০ ডিসেম্বর এসপি মোক্তার হোসেন তাকে ধর্ষণ করেন। পরে বিয়ের আশ্বাস দিয়ে সুদান ও বাংলাদেশে তাকে আরও কয়েকবার ধর্ষণ করেন মোক্তার হোসেন। মামলার অভিযোগে বলা হয়েছে, ১২ এপ্রিল বাদী বিয়ে রেজিস্ট্রেশন ও নিকাহনামা করার কথা বলার জন্য রাজারবাগে আসামির বাসায় গেলে তাকে পরিবারের সদস্যদের নিয়ে মারধর করে তাড়িয়ে দেওয়া হয়। করোনা মহামারির কারণে আদালত বন্ধ থাকায় মামলার আবেদনে দেরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell