শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:০৯
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

পুলিশের ওপর হামলা অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ১১, ২০২২, ১০:০৩ অপরাহ্ণ
  • ১৮৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।মাদারীপুরের কালকিনি উপজেলায় আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। সোমবার (১১ এপ্রিল) সকালে আহত উপ-পরিদর্শক (এসআই) পলাশ কুমার বাদী হয়ে কালকিনি থানায় এ মামলা দায়ের করেছেন।

মামলায় ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। পরে থানা পুলিশ দিনভর অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেফতার করে। গ্রেফতাররা হলেন- মো. সজিব মৃধা (৩২), সোহাগ খান (২৫), ফয়সাল (২২) ও ইউনুস সরদার (২৬)।

মামলা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের আল-আমিন হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মহিউদ্দিন লাট্টু বেপারীকে (৫৫) গ্রেফতার করার জন্য বাঁশগাড়ীর মধ্যেরচর গ্রামে রোববার রাতে অভিযান চালান খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই পলাশ কুমার দাস। এসময় আসামিপক্ষের লোকজন পলাশ ও তার ফোর্সের ওপর অতর্কিত হামলা চালান। এতে এসআই পলাশ গুরুতর আহত হন। আহত অবস্থায় উদ্ধার করে তাকে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ হামলার ঘটনায় আহত এসআই পলাশ কুমার বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও বেশ কয়েকজনকে আসামি করে কালকিনি থানায় একটি মামলা দায়ের করেন। পরে থানা পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে।

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইশতিয়াক আশফাক রাসেল বলেন, এসআই পলাশের ওপর হামলার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আজ দিনভর অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেফতার করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell