বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৫২
শিরোনামঃ
১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির

পুলিশের চোখ ফাঁকি যাত্রী সেজে গাড়িতে করে গাঁজা পাচার,কারবারি আটকে

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ৫, ২০২২, ৯:০৯ অপরাহ্ণ
  • ২৮১ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।পরিকল্পনা ছিল পুলিশের চোখ ফাঁকি দিয়ে যাত্রী সেজে যাত্রীবাহি গাড়িতে করে ভিনরাজ্যে গাঁজা পাচার করবেন। মাদক কারবারির সে পরিকল্পনা ভণ্ডুল হলো মোটরকর্মীদের তৎপরতায়।

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা চন্দ্রপুর এলাকার আন্তঃরাজ্য বাস টার্মিনালে অন্যান্য দিনের মতো রোববার (৫ জুন) প্রচুর লোক সমাগম হয়। অন্যান্য যাত্রীর সঙ্গে এক যুবক আগরতলা থেকে গৌহাটিগামী দূরপাল্লার বাসের টিকিট নিতে কাউন্টারে আসে। ওই যুবকের গতিবিধি দেখে কাউন্টারে থাকা মোটরকর্মীদের সন্দেহ হয়।

তখন তারা যুবকের কাঁধে থাকা দুটি ব্যাগ খুলে দেখেন। ব্যাগের চেইন খুলতেই দেখা যায় ব্যাগ দুটিতে গাঁজার প্যাকেট রয়েছে। তাকে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়।

পরে পূর্ব আগরতলা থানার অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষ্ণু দাসের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গিয়ে যুবককে থানায় নিয়ে আসে।

আটক যুবকের দুটি ব্যাগ থেকে মোট ১১প্যাকেট গাজা জব্দ করা হয়েছে। সব মিলিয়ে প্রায় ১০ কেজি গাঁজা হতে পারে, যার বাজারমূল্য প্রায় এক লাখ রুপি বলে জানিয়েছেন বিষ্ণু দাস।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক জানিয়েছেন, তার নাম শরীফ হোসেন। বাড়ি ত্রিপুরার পশ্চিম জেলার অন্তর্গত জিরানীয়া এলাকায়। তার বিরুদ্ধে মাদক নিরুদক আইনে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell