বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:০১
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

পুলিশের ভুয়া পরিচয় দিয়ে প্রতারণা,প্রতারককে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৮, ২০২৩, ১০:০৯ অপরাহ্ণ
  • ১৯৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

পুলিশের ভুয়া পরিচয় দিয়ে প্রতারণা,প্রতারককে গ্রেফতার

পুলিশের ভুয়া পরিচয় দিয়ে অভিনব কৌশলে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎকারী শহিদুল ইসলাম নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পল্টন মডেল থানা পুলিশ।

শনিবার (৮ জুলাই) বিকেলে পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দীন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি বলেন, বিল্লাল নামে এক ব্যক্তি মহাখালী এলাকায় পুরাতন মালামাল ক্রয়-বিক্রয় করে থাকেন। প্রতারক শহিদুল নিজেকে পুলিশ পরিচয় দিয়ে বিল্লালের ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে পল্টন মডেল থানার কিছু পুরাতন মালামাল বিক্রির কথা বলেন। এরপর বিল্লাল পুরাতন মালামাল ক্রয় করার জন্য পল্টন থানার সামনে যান। এ সময় প্রতারক শহিদুল তার কাছ থেকে কয়েকটি আইপিএস ব্যাটারি, বিপুল পরিমাণ লোহা ও কয়েকটি খালি ড্রাম বিক্রির মিথ্যা আশ্বাস দেন। এসব পণ্য ক্রয় বাবদ বিল্লাল প্রতারক শহিদুলকে ১ লাখ ৯ হাজার টাকা দেন। কিন্তু এসব মালামাল না দিয়েই একটা কাজের বাহানা দিয়ে প্রতারক শহিদুল সেখান থেকে চলে যান। এরপর তিনি আর ফিরে আসেননি। প্রতারক শহিদুলের মোবাইল নম্বরে ফোন করলে বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় বিল্লাল বাদী হয়ে পল্টন মডেল থানায় একটি এজাহার দায়ের করেন।

তিনি আরও বলেন, মামলা তদন্তকালে সিসিটিভি পর্যালোচনা ও আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় এ ঘটনার সঙ্গে জড়িত পুলিশের ভুয়া পরিচয় দেওয়া প্রতারক শহিদুলকে শনাক্ত করে বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় পুলিশ পরিচয়ে প্রতারণার একাধিক মামলা আছে।

শহিদুলকে পল্টন মডেল থানার দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell