শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:১৭
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

পৃথক তিন অভিযানে ৪ চাঁদাবাজ ও ছিনতাইকারীকে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১৫, ২০২২, ৯:১৪ অপরাহ্ণ
  • ২৯৮ ০৯ বার দেখা হয়েছে

পৃথক তিন অভিযানে ৪ চাঁদাবাজ ও ছিনতাইকারীকে গ্রেফতার

রাজধানীর কদমতলী, যাত্রাবাড়ী ও হাজারীবাগ এলাকায় পৃথক তিন অভিযানে ৪ চাঁদাবাজ ও ছিনতাইকারীকে গ্রেফতার করেছে (র‌্যাব)। (১৫ অক্টোবর) শনিবার র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার আসামিরা- মো. আবুল হোসেন (৪৫),  মো. আল আমিন (১৮), মো. সোহেল (২৮) ও মো. আল আমিন ওরফে আসিফ ওরফে কালু (১৯)। অভিযানকালে তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন, ২টি কাঠের লাঠি, আদায়কৃত চাঁদা ৬ হাজার ৬৫০ টাকা ও ১টি চাকু জব্দ করা হয়।

ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন  জানান, শুক্রবার (১৪ অক্টোবর) রাজধানী ঢাকার কদমতলী থানাধীন ১নং ইলেকট্রিক সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ট্রাক, লরি, কাভার্ডভ্যানসহ বিভিন্ন পরিবহন থেকে অবৈধভাবে চাঁদা তোলায় আবুল হোসেন ও আল আমিনকে গ্রেফতার করা হয়। একই দিনে অপর এক অভিযানে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকা থেকে সোহেল নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এছাড়া অপর একটি দল  হাজারীবাগ থানাধীন কালুনগর এলাকায় আভিযান চালিয়ে আসিফ ওরফে কালু নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিরা বেশ কিছুদিন ধরেই কদমতলী, যাত্রাবাড়ী ও হাজারীবাগসহ আশপাশের বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ট্রাক, কাভার্ডভ্যান ও লরীসহ বিভিন্ন পরিবহনের চালক ও হেলপারদের বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় কররতন। সেই সঙ্গে পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা, মোবাইলসহ মূল্যবান সম্পদ ছিনিয়ে নিতেন।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তারা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell