মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:১৬
শিরোনামঃ
ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত

প্রকাশ্যে নারী হোটেল কর্মীকে কুপিয়ে হত্যা,গ্রেফতার ১

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১, ২০২৩, ৮:১৪ অপরাহ্ণ
  • ১৬৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

প্রকাশ্যে নারী হোটেল কর্মীকে কুপিয়ে হত্যা,গ্রেফতার ১

দিনাজপুরে প্রকাশ্যে নারী হোটেল কর্মীকে কুপিয়ে হত্যার ৭২ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার ও খুনের রহস্য উন্মোচন করেছে পুলিশ। অনৈতিক সম্পর্ক, টাকা লেনদেন ও বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ওই নারীকে হত্যা করা হয়েছে।

রোববার (১ অক্টোবর) দুপুরে দিনাজপুর পুলিশ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আব্দুল্লাহ আল মাসুম।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জিন্নাহ আল মামুন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন, উপ-পরিদর্শক (এসআই) শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার (৩০ সেপ্টেম্বর) ভোর ৬টায় জেলার খানসামা উপজেলার পাকেরহাটে মাহিন সুইট হোটেলের ভেতর থেকে আসামি তরিকুল ইসলাম চালুকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত তরিকুল দিনাজপুর সদর উপজেলার মুরাদপুর নামপুকুর এলাকার মৃত আশরাফ আলীর পালক ছেলে।

প্রেস ব্রিফিংয়ে আবদুল্লাহ আল মাসুম বলেন, নিহত জয়া বর্মন ও গ্রেপ্তার তরিকুল ইসলাম বাস টার্মিনাল প্রাঙ্গণে সাউদিয়া হোটেলে প্রায় ৬ মাস ধরে কাজ করতেন। দীর্ঘদিন একসঙ্গে কাজ করার কারণে দুইজনের মধ্যে সখ্য গড়ে ওঠে। একপর্যায়ে জয়া বর্মন তরিকুলের কাছ থেকে বিভিন্ন সময় টাকা ধার নিতেন। স্বামী সপাল রায় নৈশপ্রহরীর চাকরি করার কারণে জয়া তরিকুলকে নিয়ে তার বাসায় আসতেন। কিছুদিন আগে জয়া বর্মনকে বিয়ের প্রস্তাব দেন তরিকুল। কিন্তু এক সন্তানের জননী জয়া বর্মন তার সেই প্রস্তাব ফিরিয়ে দেন। দীর্ঘদিনের ভালোবাসার পর বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় তরিকুলের মনে ক্ষোভের সৃষ্টি হয়। পরিকল্পনা করেন জয়াকে হত্যার।

পরে পরিকল্পনা মোতাবেক শহরের মহারাজার মোড়ের কামারের দোকান থেকে ২০০ টাকা দিয়ে একটি ধারালো দা কেনেন তরিকুল। ২৭ সেপ্টেম্বর দুপুরের পর হোটেল থেকে ছুটি নেন তরিকুল। প্রতিদিনের মতো হোটেলের কাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন জয়া। মির্জাপুর বাস টার্মিনাল বিসমিল্লাহ হোটেলের সামনে পৌঁছালে জয়ার ওপর হামলা করেন তরিকুল। ধারালো দায়ের কোপে গুরুতর আহত হন জয়া। স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত জয়া বর্মনের স্বামী সপাল রায় বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত তরিকুল ইসলামের বিরুদ্ধে আগেও কোতোয়ালি থানায় দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও একটি মারামারির মামলা রয়েছে।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় দিনাজপুর শহরের মির্জাপুর বাসটার্মিনাল এলাকায় রাস্তায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন হোটেল শ্রমিক জয়া বর্মন। তিনি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বনডাঙ্গা গ্রামের সপাল রায়ের স্ত্রী। সপাল রায় দিনাজপুর শহরের বাসস্ট্যান্ড এলাকার একটি ট্রাক্টর শোরুমের নৈশপ্রহরী হিসেবে কর্মরত। সপাল রায় ও জয়া বর্মন ফকিরপাড়ার একটি ভাড়া বাসায় বসবাস করেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell