বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:৩৪
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার ২

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১২, ২০২৪, ৮:৪৫ অপরাহ্ণ
  • ২৯২ ০৯ বার দেখা হয়েছে

 

 

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার ২

নারায়ণগঞ্জে প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা মামলার প্রধান আসামি আলম (৩০) ও তার সহযোগী নাঈম হোসেনকে (২৬) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।

বৃহস্পতিবার (১১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব ১১ এর সিপিসি ১ এর কোম্পানি কমান্ডার মেজর অনাবিল ইমাম।

এর আগে বৃহস্পতিবার লক্ষ্মীপুর জেলার রায়পুর থানাধীন তালতলা বাজার চৈয়াল ঘর মসজিদ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নাসির শেখ হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের আমজাদ হোসেনের ছেলে মো. আলমকে ও ২ নাম্বার আসামি একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. নাইম হোসেনকে গ্রেপ্তার করে করে র‍্যাব ১১।

এর আগে ২৫ জুন রাতে আসামিরা ভিকটিম নাসির শেখকে ডেকে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাধীন মন্ডলপাড়া ব্রিজ সংলগ্ন ‘মা হোটেলে’ নিয়ে এক সঙ্গে রাতের খাবার খাওয়ার একপর্যায়ে কথা কাটাকাটির জের ধরে ভিকটিমকে টেনে হোটেলের বাইরে নিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। আসামিদের হাতে থাকা ধারালো সুইচ গিয়ার ও চাকু দিয়ে ভিকটিম নাসির শেখের বগলের নিচে গুরুতর কাটা জখম, পিঠের বাম পাশে একাধিক কাটা গুরুতর জখম, কোমরের ওপর কাটা রক্তাক্ত গুরুতর জখম, বাম হাতের কুনুই ভাঙা জখম করে ঘটনাস্থলে ফেলে রেখে আসামিরা পালিয়ে যায়।

পরবর্তীতে ভিকটিমকে স্থানীয় লোকজন উদ্ধার করে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাধীন ভিক্টোরীয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ওই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরবর্তীতে নিহত ভিকটিমের বড় ভাই মো. আকাশ গত ২৬ জুন সদর মডেল থানায় আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell