বৃহস্পতিবার ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:৫৭
শিরোনামঃ
রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত ৭৪ বছর ধরে চলছে শ্রী শ্রী মা বগলা ও শ্রী শ্রী কালীপূজা। পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে সার্বভৌমত্ববিরোধী তৎপরতা ছিল-প্রধানমন্ত্রী তারেক রহমান নদীর পুর্বতীর দিয়ে বালুবাহী বল্কহেড চলাচল ঠেকাতে” চৌহালীতে আবারও জনতার  ভিক্ষোভ ১ বছর বয়সে মুকুল রায়ের প্রয়াণ‌ ও বিধানসভায় সকলে শেষ শ্রদ্ধা জানালেন। কল্যাণীতে জনসংযোগে জোর, উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ডা. সুরজিত সরকার। ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোহরাওয়ার্দী উদ্যানে পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের ওপর পুলিশের বর্বরোচিত হামলা-নগর সংবাদের নিন্দা।

প্রখ্যাত বাউল আবুল সরকারের গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী ঐশী

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ১৪, ২০২৪, ৯:৩৮ অপরাহ্ণ
  • ২০৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

প্রখ্যাত বাউল আবুল সরকারের গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী ঐশী

ঈদ উৎসবকে সামনে রেখে লিভিং রুম সেশানে এবার প্রখ্যাত বাউল আবুল সরকারের গান ‘তুমি যাইয়ো না বন্ধু রে’। পাভেল আরিনের সংগীত পরিচালনায় গানটিতে কণ্ঠ দিয়েছেন হালের জনপ্রিয় শিল্পী ঐশী।

বাজিয়েছেন এক ঝাঁক তরুণ বাজিয়ে।

 

টাইম জোন নিবেদিত লিভিং রুম সেশানের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হল বৃহস্পতিবার (১৩ জুন)।

লিভিং রুম সেশানে গাইবার অভিজ্ঞতা জানালেন ঐশী, পাভেল ভাইয়ের সঙ্গে গান করতে গেলে শুধু কাজই হয় না, ফান হয় অনেক কিছু শেখাও হয়। লিভিং রুম সেশান-এ গাইতে গিয়ে সত্যিই মনে হয়েছে কোন লিভিং রুমে বসে আড্ডার ছলেই গানটি করেছি। খুব দারুণ অভিজ্ঞতা।

গানটি প্রসঙ্গে ঐশী বলেন, ফোক গানের প্রতি আমার সবসময় ভালো লাগা থাকে, গাইতেও উপভোগ করি। আবুল সরকারের গানটি করতে পেরে দারুণ লেগেছে। এ ধরণের গানগুলো শ্রোতাদের কানে যদি আবার জেগে ওঠে আমাদের বাংলা গানের ঐশ্বর্যটাই সবার সামনে আবার প্রতিষ্ঠিত হয়। আমরা তো কেবল পরিচিত কিছু নাম নিয়েই কাজ করি, এ ধরণের আবুল সরকারের মতো এমন যারা গুণী সাধক আছেন তাদের নামগুলো উচ্চারিত হলে আমাদের বাংলা গানের ভান্ডার যে কতো সমৃদ্ধ তা টের পাওয়া যাবে।

তরুণ প্রজন্মের শিল্পীদের মধ্যে সংগীত পরিচালক পাভেল আরিনের অন্যতম প্রিয় শিল্পী ঐশী। এমনটাই জানালেন তিনি। ঐশীকে দিয়ে কোন গানটি গাওয়াবেন এমন চিন্তার জট খুলে দেন সতীর্থ সংগীত পরিচালক জাহিদ নিরব।

আমরা পরিকল্পনা করেছিলাম ঐশী সবসময় যেভাবে গান করে সে স্টাইল থেকে বের করে এনে একটু অন্যভাবে তার গায়কিকে উপস্থাপন করার। আইরিশ ব্লুগ্রাস প্যাটার্নে মিউজিকটা করার চেষ্টা করেছি। আর বাউল আবুল সরকার এমন একজন দার্শনিক ও শিল্পী তাদের মতো সাধকদের নিয়ে কথা বলার সাহস আমার নেই। গানের কথায় এমন গভীর দর্শন ও জীবনবোধ গানটি করতে ভালো লাগার মাত্রা অনেকটা বাড়িয়ে দিয়েছে। – বললেন পাভেল আরিন।

লিভিং রুম সেশানে এর আগে প্রকাশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সাধক জালাল খাঁ, সতীশচন্দ্র গোঁসাই, শচীন দেব বর্মণ, হাসান মতিউর রহমান ও গীতকার মোয়াজ্জেম হোসেনের কথায় আলেয়া বেগমের একটি গান প্রকাশিত হয়। প্রখ্যাত গুণী শিল্পী ও তরুণ শিল্পীদের সমন্বিত এ প্লাটফর্মে  প্রকাশিত গানগুলোতে দেখা গেছে মুজিব পরদেশী, কনা, ইমরান, কাজল দেওয়ান, জাহিদ নীরব, ইন্নিমা ও মাশা ইসলামকে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell