বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:২০
শিরোনামঃ
১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন-(আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১৭, ২০২৫, ২:২১ পূর্বাহ্ণ
  • ২০৪ ০৯ বার দেখা হয়েছে

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন-(আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা

ঢাকা প্রতিনিধি।।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওয়াশিংটন ডিসি থেকে ড. ইউনূসের সঙ্গে ফোনে আলাপকালে তিনি এই প্রশংসা করেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশের অসাধারণ অর্থনৈতিক পুনরুদ্ধারের কৃতিত্ব অধ্যাপক ইউনূসকে দিয়েছেন আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা।

আলোচনায় বাংলাদেশের চলমান অর্থনৈতিক সংস্কার, আঞ্চলিক পরিস্থিতি এবং আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে ঘিরে চ্যালেঞ্জের বিষয়গুলো উঠে আসে।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার মঙ্গলবার রাতে এ তথ্য জানান।

ড. ইউনূস দায়িত্ব নেওয়ার সময়কার অর্থনৈতিক অবস্থা উল্লেখ করে জর্জিভা বলেন, আপনারা যা অর্জন করেছেন, তা আমাকে মুগ্ধ করেছে। খুব অল্প সময়ে অনেক কিছু করেছেন। যখন অবনতির ঝুঁকি তীব্র ছিল, তখন আপনি (ড. ইউনূস) দায়িত্ব নিয়েছিলেন। আপনি ছিলেন সঠিক সময়ে সঠিক ব্যক্তি।

বাজারভিত্তিক বিনিময় হার প্রবর্তনের সাহসী পদক্ষেপের ফলে বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীলতা ও রিজার্ভ পুনরুদ্ধারের সাফল্যের বিশেষভাবে প্রশংসা করেন আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক।

ড. ইউনূসও এ সহায়তার জন্য আইএমএফের ব্যবস্থাপনা পরিচালককে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ সময়ে যে চমৎকার সহায়তা করেছেন, তার জন্য ধন্যবাদ। তিনি গত বছর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নিউইয়র্কে তাদের প্রথম সাক্ষাতের কথা স্মরণ করেন, যা বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

নির্ধারিত সময়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে ড. ইউনূস বলেন, পবিত্র রমজান মাসের আগেই ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন শেষে তিনি তার আগের কাজে ফিরে যাবেন বলেও জানান।

আলোচনায় আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ঘরোয়া রাজস্ব বাড়ানো ও ব্যাংকিং খাতে সাহসী সংস্কার বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, শক্তিশালী অবস্থানে থাকতে হলে সংস্কার অনিবার্য। এটি বাংলাদেশের ইতিহাসের এক মূল্যবান মুহূর্ত।

ড. ইউনূস জানান, তার সরকার এরইমধ্যে ব্যাংক খাতের পুনর্গঠনসহ রাজস্ব বাড়ানোর নানা উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, আমরা উত্তরাধিকার সূত্রে একদম ভেঙে পড়া অর্থনীতি পেয়েছি। কিছু ব্যক্তি ব্যাগভর্তি টাকা নিয়ে ব্যাংক থেকে পালিয়েছে।

দুই নেতার মধ্যে নানা আঞ্চলিক বিষয় নিয়েও আলোচনা হয়। এতে নেপালে চলমান যুব আন্দোলন এবং আসিয়ানভুক্ত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের আগ্রহের প্রসঙ্গ উঠে আসে। ড. ইউনূস ঢাকার বৃহৎ অবকাঠামো প্রকল্পের অগ্রগতির কথাও তুলে ধরেন, যার মধ্যে নতুন বন্দর ও টার্মিনাল প্রকল্প রয়েছে।

ফোনালাপে অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদ ও অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell