বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৩১
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ৫, ২০২৬, ২:৩১ পূর্বাহ্ণ
  • ৩ ০৯ বার দেখা হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নিজস্ব প্রতিবেদক।।

কাজেই যারা ভোট দিয়েছেন বা যারা দেননি, সবার জন্য আমি বা আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই। এই দেশটাকে সুন্দরভাবে সাজাতে চাইবুধবার (৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর গণপূর্ত ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলের এমন কথা বলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী। পঞ্চগড় জেলাধীন দেবীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির সভাপতি মো. আইনুল হক পিইঞ্জ।

পঞ্চগড়-২ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য বলেন, নির্বাচনের অনেক আগে থেকেই আমরা স্লোগান দিয়েছি সবার আগে বাংলাদেশ।

আমাদের রাষ্ট্র ও পররাষ্ট্র নীতিতেও দেশের স্বার্থ এগিয়ে রাখছি। সরকার ক্ষমতায় বসার এখনো এক মাস হয়নি, ইতোমধ্যে খাল খনন থেকে ফ্যামিলি কার্ড; জনগণকে দেওয়া সব ধরনের প্রতিশ্রুতি আলোর মুখ দেখতে শুরু করেছে।নিজের নির্বাচনী আসন নিয়ে ফরহাদ হোসেন আজাদ বলেন, ভৌগোলিকভাবে উত্তরাঞ্চলে গুরুত্বপূর্ণ দেবীগঞ্চ। এই অঞ্চলে ইকোনমিক জোন গড়ে তোলার ব্যাপারে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেছি।অল্প সময়ের মধ্যে কাজ শুরু হবে। এছাড়া এখানকার ময়নামতির চরকে ভাঙনের হাত থেকে রক্ষা করে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে

মাদককে সমূলে উৎপাটন করা হবে। যারাই মাদকের কেনাবেচা করবে তাদের আইনের আওতায় আনা হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স।দেবীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির সাংগঠনিক দক্ষতার ভূয়সী প্রশংসা করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ঢাকা থেকে ৫০০ কিলোমিটার দূরের এই জেলার জনগণকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

দোয়া ও ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-পঞ্চগড় জেলা সমিতির সভাপতি মাহাবুবুর রহমান ফারুকী, সাধারণ সম্পাদক কৃষিবিদ ড. আব্দুর রহমান, দেবীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সামিউর রহমান জিপু,  সহ-সভাপতি আজিজ তাহের খান সাদী, সরোয়ার মহসিন বসুনিয়া, আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক যাকারিয়া ইবনে ইউসুফসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell