শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:৫৬
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

প্রবাসীর বাড়ি থেকে ২০ ভরি স্বর্ণালংকার চুরি

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ২২, ২০২৫, ৯:০০ অপরাহ্ণ
  • ১১৩ ০৯ বার দেখা হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার উত্তর মৌড়াইলে এক প্রবাসীর বাড়ি থেকে ২০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (২১ মে) রাতে এ ঘটনা ঘটে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

ওই বাড়ির হাসনা বেগম জানান, সন্ধ্যার পর তিনি তিনতলা থেকে দ্বিতীয় তলায় নেমে দেখেন এক ছেলে ফ্ল্যাটের সামনে দরজায় নাড়াচাড়া করছে। তিনি নাতি ভেবে ডাক দেন। এ সময় ছেলেটি একটা ব্যাগ নিয়ে দৌড়ে চলে গেলে সন্দেহ হয়। পরে দেখেন দরজার তালা ভাঙা। ঘরের আলমিরা ভেঙে ভেতরের সিন্দুক থেকে স্বর্ণালংকার নিয়ে গেছে চোর।

তিনি বলেন, আমার পাঁচ ছেলের মধ্যে চার ছেলেই প্রবাসে থাকে। এর মধ্যে এক ছেলে পর্তুগাল ও তিন ছেলে সৌদি আরবে। আমাদের এই ভবনটি তিনতলা। দ্বিতীয় ও তৃতীয় তলায় আমরা বসবাস করি। নিচতলায় দুইটি ফ্ল্যাট ভাড়া দেওয়া। ২য় তলায় পশ্চিম পাশের ফ্ল্যাটে পর্তুগাল প্রবাসী আমার বড় ছেলের পরিবার থাকে। এর পাশের ফ্ল্যাটে আমার ছোট ছেলের পরিবার থাকে। সন্ধ্যায় আমার বড় ছেলের স্ত্রী ফ্ল্যাট তালা দিয়ে তার বাবার বাড়িতে যায়। আমার স্বামী দেশে থাকা ছেলেকে নিয়ে ঢাকায় গেছেন। আমি ঘটনার সময় ৩য় তলায় আরেক ছেলের ফ্ল্যাটে ছিলাম। সন্ধ্যার পর আমি ২য় তলায় নেমে চুরির ঘটনা দেখতে পাই। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ আসে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনার সঙ্গে কারা জড়িত সেটি খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell