শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:২৭
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

প্রবাসীরা জন্মনিবন্ধন দিয়ে নতুন পাসপোর্ট পাওয়া ছাড়াও পাসপোর্ট নবায়ন ও তথ্য সংশোধন করতে পারবেন-স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ৬, ২০২৫, ৭:২১ অপরাহ্ণ
  • ১৪৫ ০৯ বার দেখা হয়েছে

প্রবাসীরা জন্মনিবন্ধন দিয়ে নতুন পাসপোর্ট পাওয়া ছাড়াও পাসপোর্ট নবায়ন ও তথ্য সংশোধন করতে পারবেন-স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ঢাকা প্রতিনিধি।।

মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে জানানো হয়, সুরক্ষা সেবা বিভাগ থেকে সূত্রস্থ স্মারকে জারিকৃত পরিপত্রের ১ (ঘ) অনুচ্ছেদ সংশোধন করা হয়েছে। সংশোধিত পরিপত্রে বলা হয়, জন্মনিবন্ধন সনদের ভিত্তিতে তথ্য সংশোধনের পর বিদেশে পাসপোর্ট ইস্যু/রি-ইস্যুর আবেদনসমূহ নিষ্পত্তির জন্য আবেদনকারীর বয়স সংশোধনের ক্ষেত্রে সর্বোচ্চ ৮ বছরের ব্যবধান পর্যন্ত বিবেচনা করা যেতে পারে।

পরিপত্রে উল্লিখিত অন্য নির্দেশনাবলি অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়।

বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের আগের সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা জন্মনিবন্ধন সনদের সঙ্গে যদি আবেদনকারীর নামসহ অন্যান্য তথ্য না মিলে সেক্ষেত্রে ই-পাসপোর্টের আবেদনপত্র গ্রহণ করা হতো না। এনআইডি বা জন্মনিবন্ধন সনদের সঙ্গে ই-পাসপোর্ট আবেদনকারীর নামের বানানসহ সব তথ্য অভিন্ন থাকতে হবে। সেক্ষেত্রে তথ্য ভিন্ন ভিন্ন হলে সংশোধন করে ই-পাসপোর্টের জন্য আবেদন করতে হতো

পাসপোর্ট অধিদপ্তরের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, পাসপোর্ট করতে হলে এনআইডি জমা দিতে হয়। পাসপোর্ট অধিদপ্তরের সঙ্গে এনআইডির সার্ভার সংযুক্ত। যদি আবেদনকারীর নাম, বাবা-মায়ের নাম, স্থায়ী ঠিকানা জাতীয় পরিচয়পত্রের সঙ্গে অমিল থাকে তাহলে ওই পাসপোর্ট আর ইস্যু হয় না। আগে এ ধরনের সমস্যা হলে পাসপোর্ট অফিসে গিয়ে উপযুক্ত সার্টিফিকেট দেখিয়ে নাম সংশোধন করানো যেতো। তবে এখন থেকে প্রবাসীরা শুধু জন্মসনদ দিয়ে পাসপোর্টের আবেদন এবং সংশোধন করতে পারবেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell