শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:১৫
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহের আয়োজন বন্ধ,কনের বাবাকে জরিমানা

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১৭, ২০২৩, ৯:৩৯ অপরাহ্ণ
  • ২৬৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহের আয়োজন বন্ধ,কনের বাবাকে জরিমানা

ফরিদপুরের সালথায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহের আয়োজন ভেস্তে গেছে। একই সঙ্গে কনের বাবাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা প্রশাসন সু্ত্রে জানা যায়, শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামে অষ্টম শ্রেণির এক ছাত্রীর বাল্য বিবাহের আয়োজন চলছিলো। পরে ঘটনাস্থলে গিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহাদাৎ হোসেন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিবাহ বন্ধ করেন। এছাড়া বাল্যবিবাহের আয়োজন করায় কনের বাবাকে জরিমানা করা হয়। মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে দিবেনা মর্মে মুচলেকাও নেওয়া হয়।

এসময় সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শেখ সাদিকসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শাহাদাৎ হোসেন বলেন, বাল্যবিবাহ দেশ ও জাতির জন্য অভিশাপ। একজন স্কুল ছাত্রীর বাল্যবিবাহের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিয়েটি বন্ধ করা হয়। মেয়ের পিতার কাছ থেকে পরবর্তীতে এ ধরনের কার্যক্রমে জড়িত হবেন না মর্মে মুচলেকা গ্রহণ করা হয়েছে। বাল্যবিবাহ রোধকল্পে প্রশাসনের এধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell