বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:১৮
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

প্রেমিক-প্রেমিকাকে হাতেনাতে ধরা,বিয়ের পর প্রেমিকের ‘আত্মহত্যা’

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১৫, ২০২৩, ৮:৩৮ অপরাহ্ণ
  • ৩৬৮ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

প্রেমিক-প্রেমিকাকে হাতেনাতে ধরা,বিয়ের পর প্রেমিকের ‘আত্মহত্যা’

রাতে দেখা করতে গিয়ে প্রেমিক-প্রেমিকাকে হাতেনাতে ধরেন এলাকাবাসী। এরপর প্রেমিককে বেঁধে রাখা হলেও তার প্রেমিকার সঙ্গেই বিয়ে দেন স্থানীয় প্রভাবশালীরা।

কিন্তু বিয়ের দুই ঘণ্টা পরই আত্মহননের উদ্দেশ্যে বিষপান করেন প্রেমিক।

শুক্রবার (১৪ জুলাই) দিবাগত রাতে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ওই তরুণের নাম সাগর (২২)। তিনি জেলার মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের চরবামুন্দি গ্রামের কাশেম মোল্যার ছেলে। সাগর কৃষিকাজ করতেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

জানা গেছে, স্থানীয় ইউনিয়নের সংরক্ষিত ইউপি সদস্যের সপ্তম শ্রেণিতে পড়ুয়া ১৩ বছরের মেয়ের সঙ্গে প্রায় একবছর ধরে প্রেমের সম্পর্ক ছিল সাগরের। মাঝেমধ্যে তারা গোপনে দেখা করতেন।

গত বৃহস্পতিবার (১৩ জুলাই) রাতে তারা দুজন একান্তে দেখা করার সময় স্থানীয়রা তাদের ধরে ফেলে। খবর পেয়ে উভয় পরিবারের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্যরা সেখানে হাজির হন।

এরপর বিচার-সালিশ শেষে গভীর রাতে সাগরের সঙ্গে ওই নাবালিকার বিয়ে দেওয়া হয় এবং সাদা কাগজে স্বাক্ষর রেখে রাত ৩টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা রওশন মিয়া বলেন, রাতে সাগর ও মেয়েটি ধরা পড়ার পরে চেয়ারম্যান ও অভিভাবকেরা মিলে তাদের বিয়ে দেয়। তখন সাগর বলেন, ‘তোমরা জোর করে আমার বিয়ে দিতেছো, সকালে কিন্তু আর আমারে পাবা নানে। ’ তখন সাগরের বাবা কাশেম বলেন, ‘আগে বিয়ে তো হোক, তারপরে দেখা যাবেনে। ’

সাগরের বাবা কাশেম মোল্লা বলেন, আমি রাতে ঘুমানোর আগে আমাদের ইউপি চেয়ারম্যানের ফোন পাই। শুনলাম আমার ছেলে এক মেয়ের সঙ্গে ধরা পড়েছে, তাকে বেঁধে রাখা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখি আমার ছেলের হাত-পা বাঁধা। আমি তখন চেয়ারম্যান ও স্থানীয় বাদশা খানকে বলি, আপনারা দশজনে যেটা ভালো মনে করেন সেটাই করেন। আমার কোনো আপত্তি নাই।

এব্যাপারে জানতে মেয়েটির বাবা মুন্নাফ শেখ ও তার স্ত্রী আর্জিনা বেগমের বক্তব্য জানার জন্য একাধিকবার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

তবে সাগরের মৃত্যুর পর বিষয়টি ধামাচাপা দিতে নানাভাবে চেষ্টা চালানো হয়। আর সাগরের সঙ্গে নাবালিকার বাল্যবিয়ের কথাও বেমালুম চেপে যায় সবাই।

এ ব্যাপারে মেগচামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবির উদ্দিন শেখ বলেন, পারিবারিক কলহের জের ধরে সাগর আত্মহত্যা করেছে বলে জেনেছি। তবে নিহত সাগরের সঙ্গে কারো প্রেম-বিয়ের বিষয়ে কিছুই জানি না। আর আমি কোনো সালিশ-দরবারও করিনি।

এ ব্যাপারে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠানো হয়েছে। যতটুকু জানতে পেরেছি সাগর নামের ওই ছেলেটির সঙ্গে ওই ইউনিয়নের সংরক্ষিত নারী আসনের সদস্য একজন ভাইস চেয়ারম্যানের মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। এর জের ধরে ছেলেটি আত্মহত্যা করেছে বলে শুনেছি। তবে কোনো অভিযোগ পাইনি। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তপূর্বক সত্যতা প্রমাণিত হলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell