বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:০৭
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

প্রেমিকার আত্মহত্যার দুদিন পর আত্মহত্যা করেছেন তরুণ

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২০, ২০২২, ৯:৫১ অপরাহ্ণ
  • ৩৯২ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।গাজীপুর মহানগরীর পুবাইলে প্রেমিকার আত্মহত্যার দুদিন পর ওড়না দিয়ে গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক তরুণ।

বুধবার (২০ জুলাই) ভোর ৪টায় পুবাইল হারবাইদ এলাকায় এ ঘটনা ঘটে।

ওই তরুণের নাম ফাহিম হোসেন শান্ত (২২)। তিনি হারবাইদ এলাকার মো. খলিলুর রহমানের ছেলে। তিনি এইচএসসি পরীক্ষায় পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

গলায় ফাঁস নেওয়া তরুণীর নাম তাসমিম। তিনি স্থানীয় একটি কলেজের ছাত্রী ছিলেন।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিদুল ইসলাম জানান, পুবাইলের হারবাইদ এলাকার আমিনুল ইসলাম বুলবুলের মেয়ে তাসমিম তাহসিন আলিফের সঙ্গে একই এলাকার খলিলুর রহমানের ছেলে শান্তর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সোমবার (১৮ জুলাই) তাসমিম নিজ ঘরে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। তার দুদিন পর বুধবার শান্ত আত্মহত্যা করেন।

শান্তর বাবা খলিলুর রহমান বলেন, ‘তাসমিম আত্মহত্যা করার পর থেকেই শান্ত অন্যরকম হয়ে যায়। সে মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ে। আমরা এ দুদিন তাকে আমাদের নজরে রেখেছি। আজ ভোরে ফজরের নামাজ পড়ার সুযোগে শান্ত ঘর থেকে বাইরে যায়। সকালে বাড়ির দক্ষিণ পাশে পেয়ারা গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচানো তার ঝুলন্ত মরদেহ দেখতে পাই।’

ওসি মো. মহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell