সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:৫৬
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

প্রেমিকের ব্ল্যাকমেইলের শিকার হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২৩, ২০২২, ১০:০৫ অপরাহ্ণ
  • ১৮৮ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।যশোরের ঝিকরগাছায় প্রেমিকের ব্ল্যাকমেইলের শিকার হয়ে মারিয়া খাতুন (১৪) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার ঝিকরগাছা সদর ইউনিয়নের কাশিপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। মারিয়া ওই এলাকার দর্জি আব্দুল হান্নানের মেয়ে ও কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

মঙ্গলবার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাসনিম মাহমুদ তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা আব্দুল হান্নান অভিযোগ করে বলেন, ঝিকরগাছা সদর ইউনিয়নের কাশিপুর গ্রামের রুহুল কুদ্দুসের ছেলে দশম শ্রেণির ছাত্র মেহেদী হাসানের সঙ্গে মারিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের সূত্র ধরে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে মারিয়ার কাছ থেকে আর্থিক সুবিধা নিতে শুরু করে মেহেদী।

তিনি আরও বলেন, সর্বশেষ মোবাইল ফোন কিনতে মারিয়ার কাছে টাকা চায় মেহেদী। সে টাকা দিতে না পেরে বড় বোনের একভরি ওজনের স্বর্ণের চেন মেহেদীকে দিয়ে দেয়। পরে বিষয়টি আমাদের পরিবারে জানাজানি হয়। এই লজ্জায় আমার মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell