বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:৫০
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

প্রেমের সম্পর্কের অবনতির জেরে সিলেটে বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ৩, ২০২৩, ১১:১৪ অপরাহ্ণ
  • ২৯০ ০৯ বার দেখা হয়েছে

 

প্রেমের সম্পর্কের অবনতির জেরে সিলেটে বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা

প্রেমের সম্পর্কের অবনতির জেরে সিলেটে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রীর শর্মী রানী নাথ (২০) আত্মহত্যা করতে পারেন, ধারণা পুলিশের। আত্মহত্যার কারণ খুঁজতে গিয়ে এক তরুণের সঙ্গে থাকা সম্পর্কের বিষয়টি প্রাথমিক তদন্ত উঠে এসেছে।

সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, শর্মীর সঙ্গে এক তরুণের প্রেমের সম্পর্ক ছিল। আত্মহত্যার আগের কয়েকদিন বিষন্ন ছিলেন শর্মী। কারো সঙ্গে তেমন কথাও বলতেন না। রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতেন। বৃহস্পতিবার মরদেহ উদ্ধারের সময় শর্মীর বিছানা থেকে ১০ টি ঘুমের ওষুধও পাওয়া গেছে।

তিনি বলেন, এ ঘটনায় বাবা অপমৃত্যুর মামলা করেছেন। শুক্রবার (৩ মার্চ) বিকেলে ময়নাতদন্ত শেষে মরদেহ সৎকারের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এরআগে বৃহস্পতিবার (০২ মার্চ) বিকেলে নগরের টিলাগড় এলাকার সৈয়দ মঞ্জিল ৬ তলা ভবনের ২য় তলায় শয়ন কক্ষে সিলিং ফ্যানের রডের রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় শর্মীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

শর্মী সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুরের সতেন্দ্র চন্দ্র নাথের মেয়ে ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগের ২য় বর্ষের ছাত্রী ছিলেন। তিনি বছর খানেক ধরে নগরের টিলাগড় এলাকায় নারী হোস্টেলের ২য় তলায় ভাড়া থাকতেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell