সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:১৬
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

ফজরের নামাজ পড়ে ঘরে এসেই স্বামী দা দিয়ে কুপিয়ে স্ত্রীকে জখম।

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ২৯, ২০২১, ২:১৩ অপরাহ্ণ
  • ৬৩৩ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।ফজরের নামাজ পড়ে ঘরে এসেই স্বামী দা দিয়ে কুপিয়ে স্ত্রীকে জখম।

ময়মনসিংহের গৌরীপুরে স্বামীর দায়ের কোপে ললিতা বেগম (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় স্বামী মো. রফিকুল ইসলাম রফিককে (৫০) আটক করেছে পুলিশ।

বুধবার (২৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার মাওহা ইউনিয়নের বীর আহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ললিতা বেগম নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মো. নায়েব আলী ফকিরের মেয়ে। আটক মো. রফিকুল ইসলাম রফিক উপজেলার মাওহা ইউনিয়নের বীর আহাম্মদপুর গ্রামের আবুল তালুকদারের ছেলে। তাদের সংসারে চারটি কন্যা সন্তান রয়েছে। তাদের মধ্যে একজন বিবাহিত।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর আটক করা হয়েছে স্বামী মো. রফিকুল ইসলাম রফিককে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে রফিক ফজরের নামাজ পড়ে ঘরে এসেই দা দিয়ে কুপিয়ে তার স্ত্রীকে গুরুতর জখম করে। এসময় ঘরে থাকা তার মেয়েরা তাকে ফেরাতে গেলেও পারেননি। পরে স্থানীয়রা ললিতাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই শামীম আহাম্মেদ জানান, মো. রফিকুল ইসলাম রফিকের সঙ্গে তার বোনের কোনো বিরোধ ছিল না। কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় তার দুলাভাই গুরুতর আহত হন। এর পর থেকেই তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell