মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:২১
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

ফতুল্লা থেকে দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী ও কিশোর গ্যাং চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে ডাকাতি প্রস্তুতিকালে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ২৪, ২০২২, ৭:৫৭ অপরাহ্ণ
  • ৫১৩ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থেকে র‌্যাব-১১’র অভিযানে দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী ও কিশোর গ্যাং চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে ডাকাতি প্রস্তুতিকালে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। এসময় তাদের হেফাজত তেকে খেলনা পিস্তল, সুইচ গিয়ার, চাপাতি, এসএস পাইপ জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, জামালপুর জেলার ইসলামপুর থানার ফুলকান্দি এলাকার মো. মোজাম্মেলের ছেলে, বর্তমান ফতুল্লার শিবু মার্কেট কায়েমপুর এলাকার ভাড়াটিয়া মো. সুমন (২৫), ফতুল্লার শিবু মার্কেট সস্তাপুগ্রর এলাকার বিশা মাতবরের বাড়ির ভাড়াটিয়া চিত্ত বাবু দাসের ছেলে দিপু রায় (২৩), পটুয়াখালী জেলার গলাচিপা থানার ভাংড়া এলাকার মো. শহিদুল গাজীর ছেলে, বর্তমান ফতুল্লার কোতালের বাগ এলাকার পলাশ মিয়ার বাড়ির ভাড়াটিয়া মো. সাইফুল ইসলাম (২২), গাজীপুর জেলার শ্রীপুর থানার জামিরাপাড়া এলাকার মো. সোহরাব হোসেনের ছেলে, ফতুল্লার সস্তাপুর এলাকার জেলা পরিষদের সামনের ভাড়াটিয়া মো. হৃদয় হোসেন (২০) ও চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার সিরাজুল ইসলামের ছেলে, বর্তমান ফতুল্লার সস্তাপুর এলাকার পান্ডব আলীর বাড়ির ভাড়াটিয়া মো. আনোয়ার হোসেন ওরফে শাওন (২৪)। সোমবার (২৪ জানুয়ারী) বিকালে র‌্যাব-১১’র সদর দপ্তর থেকে গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, রবিবার ফতুল্লার কায়েমপুর মৎস ভবন সংলগ্ন পূর্ব পাশের ফাঁকা বালুর মাঠে গ্রেপ্তারকৃতরা সমবেত হয়ে ডাকাতি করার প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, তারা দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং এর সক্রিয় সদস্য হিসেবে পরিকল্পিতভাবে ছিনতাই ও চাঁদা দাবীর উদ্দেশ্যে দলগতভাবে শক্তির মহড়া, দাপট প্রদর্শনসহ গুরুতর ধর্তব্য প্রদর্শন করে ভয়ভীতি ও বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিল। সন্ত্রাসী, কিশোর গ্যাং ও চাঁদাবাজ দমনে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell