মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:২৮
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

ফতুল্লায় গণপিটুনিতে আহত ছিনতাইকারীর মৃত্যু 

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২, ২০২৪, ৯:৩১ অপরাহ্ণ
  • ১৭১ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

ফতুল্লায় গণপিটুনিতে আহত ছিনতাইকারীর মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় গণপিটুনিতে আহত ছিনতাইকারী নাদিম (৩৩) মারা গেছেন।

সোমবার (০২ ডিসেম্বর) পুলিশ জানায়, ছিনতাই করতে গেলে গণপিটুনিতে নাদিম আহত হলে চিকিৎসাধীন

অবস্থায় রোববার (১ ডিসেম্বর) দিনগত রাত ১২টায় তার মৃত্যু হয়।

নাদিম সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় নিমাইকাশারির বারেক মিয়ার ছেলে।

 

স্থানীয়দের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, রোববার ভোর ৪টার দিকে কাঁচপুর এলাকার ওমর নামে এক কাঁচামাল বিক্রেতা মালামাল কেনার জন্য ঢাকায় যাওয়ার উদ্দেশে চিটাগাং রোডে অপেক্ষা করছিলেন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা তার সামনে এসে দাঁড়ালে তিনি তাতে ওঠেন। অটোরিকশায় আগেই যাত্রীবেশে দুই ছিনতাইকারী বসে ছিলেন। কিছু দুর যাওয়ার পর ওমরকে তারা ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন। এ সময় ওমর চলন্ত অটোরিকশার দরজা খুলে হাত নাড়িয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলে পেছনে থাকা একটি ট্রাক বিষয়টি দেখতে পেয়ে অটোরিকশাকে ধাওয়া করে। অটোরিকশাটি তখন সাইনবোর্ড দিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে প্রবেশ করে। এক পর্যায়ে ধাওয়া করা ট্রাকটি ভুইগড় বাসস্ট্যান্ডের সামনে এসে অটোরিকশাকে ব্যারিকেড দেয়। তখন অটোরিকশাতে থাকা এক ছিনতাইকারী দৌড়ে পালাতে সক্ষম হলেও আহত ওমর ছিনতাইকারী নাদিমকে ঝাপটে ধরে রাখেন। এ সময় স্থানীয় পথচারী ও নৈশপ্রহরীরা এগিয়ে এসে নাদিমকে আটক করে গণপিটুনি দেয়। তবে চালক কৌশলে তার অটোরিকশা নিয়ে পালিয়ে যান। পরে ওমর অপর একটি অটোরিকশাতে করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান। খবর পেয়ে রোববার ভোরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গণপিটুনিতে আহত নাদিমকে উদ্ধার করে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টায় তার মৃত্যু হয়।

তিনি জানান, এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। ছিনতাই ও নিহত হওয়ার দুটি ঘটনাতেই পৃথক পৃথক দুটি মামলা হতে পারে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell