সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৪১
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

ফতুল্লায় গৃহবধূর বিষপান করে আত্মহত্যা, গ্রেপ্তার স্বামী

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ২০, ২০২৩, ৮:২৯ অপরাহ্ণ
  • ২১৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

ফতুল্লায় গৃহবধূর বিষপান করে আত্মহত্যা, গ্রেপ্তার স্বামী

 

শুক্রবার (২০ অক্টোবর) ওই গৃহবধূর স্বামী আক্কাস হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামীর বাড়িতে নির্যাতন সহ্য করতে না পেরে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাতে শিরিন নামে এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছেন।

এদিন মৃতের বাবা ওয়ারেছ হাওলাদার বাদী হয়ে নির্যাতন ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে স্বামী, শাশুড়ি ও দেবর ননদসহ চারজনের নামে মামলা করেন।

মামলায় উল্লেখ করা হয়, বরগুনা জেলার তালতলা থানার উত্তর চরপাড়া গ্রামে ওয়ারেছ হাওলাদারের গ্রামের বাড়ি। তার এক মাত্র মেয়ে শিরিনকে (২৫) ৫ বছর আগে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার শ্যামপুর গ্রামের মৃত আব্দুর রশিদ হাওলাদারের ছেলে আক্কাস হাওলাদার প্রেমের সম্পর্ক করে বিয়ে করেন। বিয়ের পর তাদের সংসারে একটি ছেলে সন্তানের জন্ম হয়। বিয়ের পর থেকে তারা স্বামী স্ত্রী ও শাশুড়ি জাহানারা বেগম (৫৫) এবং দেবর সাগর (২৩) ননদ ঝুমুর (৩৩) ফতুল্লার পাগলা রসুলপুর এলাকায় দুলাল মিয়ার বাড়িতে সপরিবারে ভাড়া থাকেন। এ বাড়িতেই শিরিনকে তার স্বামীসহ পরিবারের সবাই শারীরিক ও মানসিক নির্যাতন করতো। বৃহস্পতিবার বিকেলে স্বামী শাশুড়ি দেবর ও ননদ মিলে শিরিনকে মারধর করে মাথায় আঘাত করে। এরপর শিরিনকে আত্মহত্যা করে মরার জন্য হুমকি দেয়। তখন শিরিন বিষ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। এরপর ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম জানান, এ বিষয়ে মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell