শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:৫৮
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

ফতুল্লায় পৃথক অভিযান-২৫০ টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ২৬, ২০২৪, ৭:৫৩ অপরাহ্ণ
  • ২২১ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

ফতুল্লায় পৃথক অভিযান-২৫০ টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন।।

ফতুল্লা প্রতিনিধি।। ফতুল্লায় পৃথক স্থাপনায় অভিযান চালিয়ে ২৫০ টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত ফতুল্লার পঞ্চবটি এলাকায় চাঁদনি হাউজিং নামে একটি আবাসন প্রকল্পে ও আশপাশের কয়েকটি শিল্প কারখানায় অবৈধ ২৫০টি সংযোগ বিচ্ছিন্ন করেন অভিযানের নেতৃত্বে থাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো তামশিদ ইরাম খান। জানা গেছে, অভিযানে বিচ্ছিন্ন করা হয় দুইটি ডাইং কারখানা ও একটি হোসিয়ারি কারখানা সহ আবাসন প্রকল্পটির ২৫০ টি অবৈধ গ্যাসের সংযোগ। জব্দ করা হয় বিপুল পরিমান অবৈধ পাইপ ও রাইজার। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাবশালিরা এই অবৈধ সংযোগের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। ফলে অবৈধ সংযোগগুলোর কারণে বৈধ গ্রাহকরা নিয়মিত বিল পরিশোধ করেও ঠিকমতো গ্যাস পাচ্ছেন না। তিতাসের ফতুল্লা কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলি মশিউর রহমান জানান, চাঁদনি হাউজিং নামে আবাসন প্রকল্পে তিন থেকে চার শতাধিক বাড়িতে প্রায় দুই হাজার পরিবার বসবাস করেন। এখানে তিন তলা থেকে শুরু করে আট তলা নয় তলা পর্যন্ত ভবনও রয়েছে। অধিকাংশ বাড়িতেই অবৈধ সংযোগ ও অবৈধভাবে অতিরিক্ত চুলা ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, ইতিপূর্বে আমরা বেশ কয়েকবার অভিযান চালিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলেও স্থানীয় মাফিয়া চক্রের ছত্রছায়ায় পুনরায় সংযোগ স্থাপন করা হচ্ছে। অভিযানের সময় আমাদের উপর হামলাও করা হয়েছে। তবে এখন রাজনৈতিক কোন প্রভাব বিস্তার করতে দেয়া হবে না। আমরা প্রয়োজনে সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে অভিযান চালাবো। তিতাসের ফতুল্লা কার্যালয়ের ব্যবস্থাপক আরও বলেন, যে কোন ভাবেই হোক ফতুল্লা ও নারায়ণগঞ্জকে আমরা অবৈধ সংযোগ মুক্ত করব। আমরা মাফিয়া চক্রের সদস্যদের তথ্য ও তালিকা প্রস্তুত করছি। অচিরেই তাদের বিরুদ্ধে আমরা মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব। অবৈধ সংযোগ বন্ধে নিয়মিত আমাদের অভিযানও চলমান থাকবে।  ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে আরও উপস্থিত ছিলেন তিতাসের নারায়ণগঞ্জ জোনের ব্যবস্থাপক প্রকৌশলি মোস্তাক মাসুদ মো: ইমরানসহ প্রকৌশলিরা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell