সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৩৩
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

ফতুল্লায় ভোরে স্বামীকে ঘুমে রেখে ছাদ থেকে লাফিয়ে পড়লেন গৃহবধূ

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ১০, ২০২৪, ৮:১৭ অপরাহ্ণ
  • ২৪৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

 

ফতুল্লায় ভোরে স্বামীকে ঘুমে রেখে ছাদ থেকে লাফিয়ে পড়লেন গৃহবধূ

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিপা আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১০ মার্চ) ভোরে ফতুল্লার মুসলিমনগর মরা খালপাড় এলাকা থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

নিহত নিপা আক্তার (৩০) মানিকগঞ্জ জেলার সিঙ্গাইরের সাজেদ খানের মেয়ে। ৬ মাস আগে পাবনা জেলার ভেড়া থানার পূর্ব শ্রীকণ্ঠদিয়া গ্রামের কালু শেখের ছেলে আজিবুর রহমানের সঙ্গে নিপা আক্তারের বিয়ে হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম জানান, আজিবুর রহমান গার্মেন্টস কর্মী। তারা স্বামী-স্ত্রী মুসলিমনগর মরাখালপাড় এলাকায় একটি বাড়িতে ভাড়ায় বসবাস করতেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে  নিপা আক্তার মানুসিকভাবে অসুস্থ ছিলেন। প্রায় সময় তার স্বামীকে বলতেন সে মারা যাবে। ধারণা করা হচ্ছে রোববার ভোরে স্বামীকে ঘুমে রেখে এক তলা বাড়ির ছাদ থেকে লাফিয়ে নিচে পড়ে মারা গেছে। তার নাক মুখ দিয়ে রক্ত বের হতে দেখা গেছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell