মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:০৬
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

ফতুল্লায় স্বামীসহ অন্তঃসত্ত্বাকে পিটিয়ে জখম,আহত ২

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ২, ২০২৩, ৮:৫৫ অপরাহ্ণ
  • ২১৯ ০৯ বার দেখা হয়েছে

 

 

ফতুল্লায় স্বামীসহ অন্তঃসত্ত্বাকে পিটিয়ে জখম,আহত ২

ফতুল্লায় তুচ্ছ ঘটনার জের ধরে স্বামীসহ অন্তঃসত্ত্বাকে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। ভুক্তভোগীদের ঘরের দরজা-জানালা আসবাবপত্রও ভাংচুর করে তারা।

এ ঘটনায় আহত হন আরও দুজন।

 

গতকাল বৃহস্পতিবার (১ জুন) রাতে ও শুক্রবার (২ জুন) দুপুরে দুই দফায় ভুক্তভোগীদের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। তাদের ভাড়া করেছিলেন ভুক্তভোগীদের প্রতিবেশী সুমাইয়া, তার দুই ভাই আলম ও রাকিবুল।

ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকায় গাজী আলমগীর হোসেনের বাড়িতে ঘটনাটি ঘটে। এতে ওই বাড়ির লোকেদের মধ্যে আতংক বিরাজ করছে।

জানা গেছে, ঘটনার পর জাকির হোসেন ৯ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ১৫ জনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে খোঁজ খবর নেওয়া হচ্ছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগে উল্লেখ করা হয়, গাজী আলমগীর হোসেনের বাড়িতে দুটি ফ্ল্যাটে ভাড়া থাকেন জাকির হোসেন ও আলম। তারা একই রান্না ঘর ব্যবহার করেন। বৃহস্পতিবার রাতে জাকির হোসেনের অন্তঃসত্ত্বা স্ত্রী রান্নার সময় আলমের ছোট বোন সুমাইয়ার ওপর পানি পড়ে। এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে সুমাইয়া তার দুই ভাই আলম ও রাকিবুলকে ডেকে আনেন।

তারা এসে জাকিরের স্ত্রীকে মারধর করেন। এ সময় জাকির ও তার প্রতিবেশী রমজান আলী এবং বাড়িওয়ালা গাজী আলমগীর হোসেন এগিয়ে আসেন। আলম ও রাকিবুল তাদেরও মারধর করেন। এরপর তারা কমল, রুবেল, সাব্বির, মানিক, পায়েল ও রগকাটা আকাশসহ আরও ১০ থেকে ১৫ জন সন্ত্রাসীকে ডেনে আনেন। তারা ভুক্তভোগী জাকিরের বাসায় ভাংচুর চালায়।

এসব ঘটনার পর জাকির বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় থানায় অভিযোগ করেন। কিন্তু তখন পুলিশ তাদের সহায়তায় যায়নি। শুক্রবার দুপুরে আলম ও রাকিবুল ফের জাকিরদের ঘরে হামলা চালান। পরে জাকির থানায় গিয়ে অভিযোগ করেন।

এ ঘটনায় বিচার দাবি করেছেন বাড়িওয়ালা গাজী আলমগীর হোসেন। তিনি বলেন, তুচ্ছ একটি ঘটনাকে বড় করে আলম ও রাকিবুল ভাড়াটিয়া গুণ্ডা এনে হামলা চালিয়েছে। আমি হামলাকারীদের বিচার চাই।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell