সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৫৩
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

ফতুল্লার দেওভোগ এলাকায় মুসকান মটরস্ শোরুমে ভয়াবহ বিস্ফোরণ ১০ জন আহত- ২৪ ঘণ্টায়গ্রেফতার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ,বিক্ষোভ

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১৩, ২০২৩, ২:৪৪ পূর্বাহ্ণ
  • ৩০৮ ০৯ বার দেখা হয়েছে

 

ফতুল্লার দেওভোগ এলাকায় মুসকান মটরস্ শোরুমে ভয়াবহ বিস্ফোরণ ১০ জন আহত-গ্রেফতার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ,বিক্ষোভ

 

কর্মসূচি থেকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন এলাকাবাসী। গত ২৯ জুলাই ওই বিস্ফোরণে দুজন নিহত ও ১০ জন আহত হয়।

বৃহস্পতিবার (১০ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাশিপুর এলাকায় দুর্ঘটনাকবলিত ভবনটির সামনে এলাকাবাসী এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। এতে হতাহতদের স্বজনসহ তিন শতাধিক নারী-পুরষ অংশ নেন।

এলাকাবাসী বলেন, বিস্ফোরণে দুজন নিহত ও ১০ জন আহত হওয়া ছাড়াও আশপাশের বেশ কয়েকটি ভবনের ব্যাপক ক্ষতি হয়। তবে অটোরিকশা শোরুমের মালিকপক্ষ থেকে কিংবা সরকারিভাবে হতাহতদের পরিবারের কারো খোঁজখবর নেয়া হয়নি। ফলে মানবেতর জীবনযাপন করছেন হতাহতদের পরিবার ও ক্ষতিগ্রস্ত ভবন মালিকরা। এছাড়া বিস্ফোরণ ঘটনায় থানায় মামলা হলেও পুলিশ আসামিদের কাউকে গ্রেফতার করতে পারেনি।

মানববন্ধন থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়ক অবরোধসহ কঠোর আন্দোলন কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধন শেষে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে আসামিদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে শ্লোগান দেন।

ঘটনার দিন সকাল সাড়ে ৯টায় ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কের পাশে ফতুল্লার কামিফুর এলাকায় একটি পাঁচতলা ভবনের নিচতলায় মুসকান মটরস্ নামে একটি অটোরিকশা শোরুমে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় পাঁচজন দগ্ধসহ পাশের আরও দুটি ভবনের দেয়াল ধসে সাত-আটজন আহত হন।

পরে ফায়ার সার্ভিস কর্মীরা গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন থেকে দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে অটোরিকশা শোরুমের মালিক ও কর্মচারীদের অভিযুক্ত করে ফতুল্লা থানায় হত্যা মামলা করা হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell